সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, কারণ কী? ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশ সিলেটে আরও একজনের প্রাণ হানি পরীমণির বিরুদ্ধে গ্রে প্তা রি পরোয়ানা সিলেটে ৫ বছরে সব রাস্তা পাকাকরণের আশ্বাস – সিসিক প্রশাসক সিলেট জৈন্তাপুরে ৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৩ সিলেট ৪১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসকনগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না

হবিগঞ্জ শায়েস্তাগঞ্জে ডিউটিরত অবস্থায় ট্রাকচাপায় হাইওয়ে পুলিশ কনস্টেবল নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ১৭৮ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডিউটিরত অবস্থায় ট্রাকচাপায় হাইওয়ে পুলিশের একজন কনস্টেবল নিহত হন। নিহত পুলিশের কনস্টেবলের নাম রবিউল হক (২৫)। বুধবার (২৬ জুন) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত রবিউল হক চট্রগামের ফটিকছড়ি উপজেলার আলমপুর গ্রামের ছায়দুল হকের ছেলে।

পুলিশ জানায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ বিরামচর এলাকায় প্রতিদিনের ন্যায় হাইওয়ে থানার সামনে চেকপোস্ট বসানো হয়। ভোর সাড়ে ৫ টায় দিকে ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট -২০-৪৬৬৭) চেকপোস্ট অমান্য করে সড়কে দাড়িয়ে থাকা পুলিশ কনস্টেবল রবিউল হক কে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ঘটনায় ট্রাক চালক চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চাকপাড়া গ্রামের মাজেদ মিয়ার ছেলে কামাল (৫২), একই এলাকার নুরুল ইসলামের ছেলে রমজান (১৮) ও মোঃ মনিরুল ইসলাম (২৬) কে আটক করা হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, রবিউলকে চাপা দেওয়া ট্রাকটি জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জ শায়েস্তাগঞ্জে ডিউটিরত অবস্থায় ট্রাকচাপায় হাইওয়ে পুলিশ কনস্টেবল নিহত

আপডেট সময় : ০২:১৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪