সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

সারা দেশে আজ থেকেই নো হেলমেট, নো ফুয়েল কার্যকরের নির্দেশ সেতুমন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ ১৩১ বার পড়া হয়েছে

 ভিউ নিউজ ৭১ : অনলাইন সংস্করণ

শুধু ঢাকা শহরে নয়, সারা দেশে কোথাও হেলমেট ছাড়া বাইকারদের যেন তেল দেওয়া না হয় আজ থেকেই তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বুধবার (১৫ মে) সকালে রাজধানীর বনানীতে বিআরটিএর কার্যালয়ে সড়ক পরিবহণ উপদেষ্টা পরিষদের সভায় এমন নির্দেশ দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা সিটিতে মোটরসাইকেল অনেকটা নিয়ন্ত্রণ করেছি। এখানে হেলমেট ছাড়া নরমালি দেখা যায় না। সবাই হেলমেট পরে। আমরা যে পলিসিটা নিয়েছি তা মফস্বলেও চালু করেন। ডিসি-এসপি সাহেবদের বলেন যে, ওইসব জায়গাতেও কাউকে তেল দেওয়া হবে না, যদি হেলমেট না থাকে।

সেতুমন্ত্রী বলেন, আজ সিদ্ধান্তই নিলাম। শুধু ঢাকা শহর করলে হবে না। পুরো বাংলাদেশ করতে হবে। নো হেলমেট নো ফুয়েল এই নীতিতে আমরা যাব। এই সিদ্ধান্তই আজ নিলাম।

এত উন্নয়নের পরও সড়ক, মহাসড়কে যানজট ও দুর্ঘটনা কেন তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সেতুমন্ত্রী। বলেন, সড়কে পরিবহণে যদি শৃঙ্খলা না আসে তাহলে নিরাপদ সড়কের স্বপ্ন দেখে কী লাভ।

ঝালকাঠিতে ভয়াবহ বাস দুর্ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ৪০ বছরের পুরনো গাড়ি কীভাবে সড়কে চলে। এতদিন কী করছিল বিআরটিএ, জানতে চান কাদের।সভায় ঢাকার দুই সিটি মেয়র, বিআরটিএ চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সারা দেশে আজ থেকেই নো হেলমেট, নো ফুয়েল কার্যকরের নির্দেশ সেতুমন্ত্রীর

আপডেট সময় : ০৯:২১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪