সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে খেতে পারেন যে ৫ খাবার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪ ২২৯ বার পড়া হয়েছে
লাইফস্টাইল ডেস্ক : অনলাইন সংস্করণ

ত্বক উজ্জ্বল করতে প্রতিদিন আমরা কত কি করে থাকি। ত্বক পেতে মুখে নানা প্রসাধনীর ছোঁয়া লাগান রোজ? কেমন হয় যদি ত্বক ভেতর থেকেই স্বাস্থ্যকর ও উজ্জ্বল হয়ে ওঠে। প্রসাধনী তো ক্ষণিকের সমাধান। তাই প্রসাধনীর ওপর নির্ভরশীল না হয়ে হয়ে উঠুন ভেতর থেকে সুন্দর। রোজ খাদ্যাভাসে রাখুন কিছু খাবার।

বাদাম ও শস্য
শরীর সুস্থ রাখতে বা ওজন কমানো থেকে শুরু করে ত্বক বা চুলের যত্নে বাদামের দখল সর্বত্র। কাঠবাদাম, আখরোট, চিয়া বীজ, তিসির বীজ এই প্রত্যেকটি খাবারে রয়েছে খনিজ উপাদান, ভিটামিন, ফ্যাটি অ্যাসিডের মতো খাদ্যগুণ। ত্বকের জেল্লা বাড়াতে এসব উপাদানের জুড়ি মেলা ভার।

রাঙা আলু
রাঙা আলু যুক্ত করুন খাবার তালিকায়। রাঙা আলুতে রয়েছে বিটা ক্যারোটিন, ভিটামিন এ-র মতো দুটি উপাদান, যা ত্বকের জন্য ভীষণ উপকারী। নিয়মিত রাঙা আলু খেলে ত্বকের জেল্লা হবে চোখে পড়ার মতো।

মাছ
মাছে-ভাতে বাঙালি বলা হলেও অনেকেই রোজ মাছ খেতে তেমন পছন্দ করেন না। তবে মাছ যে শুধু শরীরের ভেতরকার যত্নে খাবেন তা নয়। সঙ্গে ত্বকের যত্নেও মাছের জুড়ি নেই। মাছে থাকা ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড ত্বকের আর্দ্রতা বজায় রাখে। ত্বক টান টান রাখতে তাই রোজ খান নানা স্বাদের মাছ।

শসা
শুধু রূপচর্চায় শসা নয়। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে খাদ্যতালিকায় রোজ শসা রাখুন। শসায় রয়েছে ৯৫ শতাংশেরও বেশি পানি। নিয়মিত শসা খেলে শরীর ও ত্বক থাকবে স্বাস্থ্যকর ও সুন্দর। 

টমেটো
টমেটোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট এবং ভিটামিন সি, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ত্বকের নানা সমস্যার সমাধানও করে। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এই টমেটো দিয়ে তৈরি প্যাক সাহায্য করে। তবে শুধু টমেটো মাখলেই হবে না, খেতেও হবে প্রচুর টমেটো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে খেতে পারেন যে ৫ খাবার

আপডেট সময় : ০৭:২৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪