বাংলা নববর্ষে দেশের রেমিটেন্স যোদ্ধাদের শুভেচ্ছা জানালেন প্রতিমন্ত্রী শফিক চৌধুরী
- আপডেট সময় : ০১:৩২:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ১২৬ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :
বাংলা নববর্ষে দেশের রেমিটেন্স যোদ্ধাদের শুভেচ্ছা জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী,এমপি বলেন নতুন বছরে রেমিটেন্স যোদ্ধাদের আরো আন্তরিক সেবার প্রদানে করা হবে।
আজ রবিবার (১৪ এপ্রিল) সিলেটে স্থানীয় জনসাধারণ ও রাজনৈতিক নেতা-কর্মীদের সাথে নববর্ষ-এর শুভেচ্ছা বিনিময় তিনি এসব কথা বলেন।দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘বাংলার অগ্রযাত্রা অটুট সম্প্রীতি-ঐতিহ্যের আবাহনে জীর্ণ-পুরনো ভুলে, সম্ভাবনার নতুন দিনে’- সকলকে “শুভ নববর্ষ ১৪৩১” ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন বাংলা বছরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহে আধুনিক যুগোপযোগি যন্ত্রপাতি স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে নতুন বাংলা বছরের মধ্যেই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহ ঢেলে সাজাতে সক্ষম হবো।


























