সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

ঈদে খাবারে যেসব সতর্কতা মানবেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ ১৯৪ বার পড়া হয়েছে

 লাইফস্টাইল ডেস্ক : অনলাইন সংস্করণ

পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন ধর্মপ্রাণ মুসলিমরা। ঈদের দিন রকমারি খাবারের আয়োজন থেকে থাকে। পছন্দের খাবার কোনটি থেকে কোনটি খাওয়া হয়, তা নিয়ে কোনো ভাবার সময় থাকে না। কেউ কেউ আবার পছন্দের খাবার অতিরিক্তও খেয়ে ফেলেন। ফলে অনেকের আবার হজমজনিত সমস্যা হয়।ঈদে কেউ ঝালজাতীয় খাবার বেশি খেয়ে থাকেন, আবার কেউ মিষ্টিজাতীয় খাবার বেশি খান। কেউ একসঙ্গে দুটি খাবারই খেয়ে থাকেন। এ কারণে গ্যাস-অ্যাসিডিটিসহ নানা সমস্যা হয়ে থাকে। এ জন্য রমজান পরবর্তী খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত সে বিষয়ে জানিয়েছেন পুষ্টিবিদ সামিয়া তাসনিম।

এ পুষ্টিবিদ বলেন, ঈদের দিন স্বাভাবিকভাবেই সবাই অনেক রিচ ফুড খেয়ে থাকেন। এদিন সকালে ঘুম থেকে উঠার পর সেমাই-পায়েস ও জর্দাসহ বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকেন। কেউ কেউ আবার গরু বা খাশির গোশত, লুচি-পরোটাও খেয়ে থাকেন। এসব খাবার আসলে একসঙ্গে খাওয়া ঠিক নয়। ঝাল ও মিষ্টিজাতীয় খাবার একসঙ্গে খাওয়ার ফলে হজমজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। কারও কারও আবার গলায় ঢোকর উঠে থাকে। এ সময় গলা ও বুক জ্বালা-পোড়া অনুভব হয়।

তিনি বলেন, রোজা শেষ হলে ঈদের দিন থেকেই অনেকেই কিছুক্ষণ পরপর খাবার খান। এ সময় খাদ্যতালিকায় কী থাকছে, সেটি খেয়াল রাখা জরুরি। তা না হলে অ্যাসিডিটির সমস্যা হবে। একসঙ্গে দুই-তিন ধরনের গোশত খাওয়া যাবে না। এতে হঠাৎ প্রচুর ঘাম হতে পারে। ব্যক্তিক্ষেত্রে কখনো রক্তচাপজনিত সমস্যাও হয়ে থাকে। এমনটাও হয়ে থাকে যে হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি হয়। আসলে রমজানে একমাস খাদ্যতালিকা মেনে চলা হলেও এরপর অনেকেই অনিয়মিত যা ইচ্ছে তাই খেয়ে থাকেন। এ সময় যেকোনো খাবারই পরিমিত খাওয়া উচিত।এ অবস্থায় করণীয় সম্পর্কেও কথা বলেছেন পুষ্টিবিদ সামিয়া তাসনিম। 

এ ব্যাপারে তিনি বলেন, যেকোনো খাবারই পরিমিত খেতে হবে। আর প্রধান খাবার খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সময়মত খেতে হবে। দুপুরের খাবার দুপুরেই খেতে হবে। দুপুরের খাবার বিকালে নয়। এমন অনেকেই আছেন দুপুরে ভাত না খেয়ে ফাস্টফুড, চাইনিজ বা রিচ ফুড খেয়ে থাকেন। ফলে তার ক্ষুধাভাব কমে যায়। একই সঙ্গে শরীরের প্রয়োজনীয় উপাদানগুলোর শূন্যতা থেকেই যায়।এ পুষ্টিবিদ বলেন, গোশত, রুটি বা লুচি খাওয়া হলে সঙ্গে সঙ্গে মিষ্টিজাতীয় খাবার খাওয়া যাবে না। প্রয়োজনে এক থেকে দুই ঘণ্টা পর খাওয়া যেতে পারে। গ্রীষ্মের এই সময় মাছ-মাংস প্রয়োজনের থেকে কখনোই বেশি খাওয়া ঠিক হবে না।

তিনি বলেন, এখন প্রচুর গরম পড়ছে। এ সময় খাদ্যতালিকায় মাছ-মাংসের পাশাপাশি সবজি রাখা উচিত। লাউ, চাল কুমড়া, ঝিঙা, পটল ইত্যাদি জাতীয় সবজি রাখতে পারেন। আর তরল খাবারের গুরুত্ব তো রয়েছেই। কারণ, রোজায় একমাস দিনে পানি খাওয়া হয় না। এ কারণে পানিশূন্যতার শঙ্কা থাকে। আবার ফ্রটুস সালাদ খেতে পারেন। কেউ কেউ অবশ্য বোরহানি ও টক দইও খেয়ে থাকেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈদে খাবারে যেসব সতর্কতা মানবেন

আপডেট সময় : ০৪:২৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪