সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

ঈদ হতে পারে বৃহস্পতিবার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪২:৫৩ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪ ১৩৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক  :  অনলাইন সংস্করণ

ফজিলতপূর্ণ পবিত্র রমজান মাস প্রায় শেষ। দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। কবে ঈদ হবে তা নিয়ে যেন আগ্রহের শেষ নেই কারো।আন্তর্জাতিক জ্যোতির্বিদদের গণনা অনুযায়ী,এ বছর রোজা হতে পারে ৩০টি। ফলে সৌদি আরবসহ পার্শ্ববর্তী দেশগুলোতে বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী বাংলাদেশে বৃহস্পতিবার (১১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বিষয়টি নির্ভর করছে চাঁদ দেখার ওপর। খবর আল-জাজিরার

চন্দ্রবর্ষ হিসেবে প্রতিটি মাসই ২৯ অথবা ৩০ দিনে হয়ে থাকে। সেক্ষেত্রে এ বছর রোজা কতটি হবে তা নির্ভর করছে চাঁদ দেখার ওপর। সোমবার (৮ এপ্রিল) মধ্যপ্রাচ্যে ২৯তম রোজা। এদিন বাসিন্দাদের শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য আহ্বান জানিয়েছে সৌদির সুপ্রিমকোর্ট। যদি ৮ এপ্রিল চাঁদ দেখা যায় তাহলে ৯ এপ্রিল সৌদি আরবে ঈদুল ফিতর পালিত হবে। আর চাঁদ না দেখা গেলে রোজা হবে ৩০টি,ঈদ হবে বুধবার। 

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ঐতিহ্যগতভাবে পবিত্র ঈদুল ফিতর পালিত হয় তিনদিনব্যাপী। মুসলিমরা পবিত্র ঈদের উৎসব শুরু করেন নামাজ আদায়ের মধ্য দিয়ে। নামাজের পরে খুতবা দেওয়া হয়।একটি খোলা মাঠে পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মুসলিমরা আল্লাহু আকবার বলে তাকবির দিতে থাকেন। যার অর্থ আল্লাহ মহান। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈদ হতে পারে বৃহস্পতিবার

আপডেট সময় : ০১:৪২:৫৩ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪