সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

কালবৈশাখির ঝড়ে সুনামগঞ্জ ব্যাপক ক্ষয়ক্ষতি ,আহত-২০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪ ১৮৫ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জে কালবৈশাখি ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার (৩১ মার্চ) সাড়ে ১০ টার দিকে জেলা সদর, বিশ্বম্ভপুর, শান্তিগঞ্জ, দিরাই উপজেলার উপর দিয়ে তীব্র গতিতে কালবৈশাখি ঝড় বয়ে যায়। ঝড়ের কবলে গাছপালা ঘরবাড়ি, বৈদ্যুতিক খুঁটি ভাঙাসহ অন্তত ২০ জন মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঝড়ে শান্তিগঞ্জ উপজেলা পাগলা, কান্দিগাঁও, রায়পুর আসামপুর, বাঘেরকোনাসহ একাধিক গ্রামের শতাধিক কাঁচা ও টিনসেটের ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে বলে জান যায়। ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পাগলাবাজারের। বাজারের সড়কের দুইপাশের অস্থায়ী দোকানপাট ঝড়ের বেগে লন্ডভন্ড হয়ে যায়। বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে সড়কে পড়ে যায়। ঝড়ের কবলে পড়ে নারী শিশুসহ অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

এদিকে, শহরের কালিবাড়ি এলাকায় চলন্ত সিএনজির উপর গাছ ভেঙ্গে পড়ায় চালকসহ ৫জন আহত হয়েছেন। আহতরা সুনামগঞ্জ সদর উপজেলা লক্ষণশ্রী ইউনিয়নের বৈষভেড় গ্রামের বাসিন্দা বলে জান যায়।অন্যদিকে, সিলেট সুনামগঞ্জ সড়কের হাছন তোরণ এলাকায় গাছ একাধিক গাছ ভেঙ্গে সড়কে পড়ায় দুইপাশের পরিবহন আটকে তীব্র জানজটের সৃৃষ্টি হয়। ঘণ্টাব্যাপী ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের চেষ্টায় সড়কে জান চলাচল স্বাভাবিক হয়।

সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নিরুপন রায় চৌধুরী বলেন, ঝড়ের কবলে পড়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে ৫ জন আহতরোগী আসেন। তাদের মধ্য সাদ্দাম নামের এক যুবকের অবস্থা আশঙ্কাজনক। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেলে রেফার করা হয়েছে। রয়েল নামের আরেক যুবক হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।পাগলা কান্দিগাঁও গ্রামের বাসিন্দা ইয়াকুব শাহরিয়ার বলেন, এমন ঝড় আর দেখেনি পাগলাবাসী। অনেক ব্যবসা প্রতিষ্ঠান দুমড়েমুচড়ে গেছে। এলাকার অনেক ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কালবৈশাখির ঝড়ে সুনামগঞ্জ ব্যাপক ক্ষয়ক্ষতি ,আহত-২০

আপডেট সময় : ০৬:৩৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪