সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

ভারত সীমান্তে কয়লার সুড়ঙ্গে ২ জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ২৩৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

সুনামগঞ্জের তাহিরপুরের ভারত সীমান্তে সুড়ঙ্গ থেকে চোরাইপথে কয়লা আনতে গিয়ে খায়রুল ইসলাম ও মুখলেস মিয়া নামের দুই তরুণের মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ মার্চ) রাত দশটার দিকে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তবর্তী ট্যাকেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।নিহত দুজন তাহিরপুর উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা গ্রামের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৮ মার্চ) সন্ধ্যার পর ১০/১২ জনের একটি দল ট্যাকেরঘাট সীমান্তে বিজিবির চোখ ফাঁকি দিয়ে চোরাইপথে ভারত থেকে কয়লা আনতে যায়। রাত দশটার দিকে পুরোনো একটি কয়লার সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করলে সেখানে মাটি ও পাথর চাপায় দুইজন মারা যান।

তাহিরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দীন সিলেটভিউকে জানান, সোমবার রাতে অবৈধভাবে সীমান্তের ওপার থেকে ভারতীয় পাহাড়ের সুড়ঙ্গ থেকে কয়লা ও পাথার আনতে যায় কয়েকজন তরুণ। এসময় মাটি ও পাথর চাপায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারত সীমান্তে কয়লার সুড়ঙ্গে ২ জনের মৃত্যু

আপডেট সময় : ১০:৪৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪