সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ সিলেট দক্ষিণ সুরমার লালাবাজারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ সিলেটে স্বামী উপপরিচালক ক্ষমতার কেন্দ্রে স্ত্রী! জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী মাধবপুর ডিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার সিলেটে হামের উপসর্গে মৃত্যু ৩ সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার হবিগঞ্জ মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ সিলেটে কাজ করতে সিটি কর্পোরেশনের এক কর্মচারী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, আহত ২

ইফতারে ছোলার তৈরি কয়েক পদের মুখরোচক খাবার 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ২১৭ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক : অনলাইন সংস্করণ

সারা বছর ছোলা না খেলেও রমজান মাসে ছোলার কদর বেড়ে যায়। প্রতিটি ঘরে ঘরে ইফতারের অন্যতম অনুসঙ্গ ছোলা। শুধু মুড়িতে মাখানো ছাড়াও বিভিন্ন পদের মুখরোচক খাবার তৈরি করা যায় ছোলা দিয়ে। আসুন জেনে নিই সেই সম্পর্কে।

ছোলার মরক্কান স্যুপ
এই গরমে শরীরে পানির চাহিদা পূরণে ইফতারিতে রাখতে পারেন ছোলার মরক্কান স্যুপ। এই স্যাপ শরীরে শক্তি জোগাবে। এই স্যুপ তৈরির জন্য খুব বেশি সময়েরও প্রয়োজন নেই।

উপকরণ
সেদ্ধ ছোলা, টমেটো, ধনেপাতা, সেদ্ধ শিমের বিচি, পেঁয়াজ কুচি, সেলেরি, জিরা, গোলমরিচ গুঁড়া, লবণ, লেবুর রস ও লেবুর খোসা। 

প্রণালি
বড় কড়াইতে তেল গরম করুন। এরপর তাতে পেঁয়াজ কুচি ও সেলেরি কাটা ঢেলে নরম হওয়া পর্যন্ত নাড়ুন। এক চিমটি জিরা দিয়ে আরও এক মিনিট নাড়ুন। এরপর তাতে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা ও টমেটো ঢেলে দিন। তিন থেকে  চার মিনিট নেড়ে গোলমরিচ গুঁড়া দিয়ে নেড়ে ঢেকে রাখতে হবে ৮ থেকে ১০ মিনিট। এবার এতে গরম পানি যোগ করুন। কতটুকু ঘন স্যুপ খাবেন তার ওপর নির্ভর করবে এই পানির পরিমাণ। এবার এতে আধা সেদ্ধ শিমের বিচি যোগ করতে পারেন। এরপর দিতে হবে স্বাদমতো লবণ। সবকিছু ভালোভাবে রান্না হয়ে গেলে লেবুর রস যোগ করে আরও দুই মিনিট চুলায় রাখতে হবে। হয়ে গেলে ওপরে লেবুর খোসা ‍কুচি ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন মরোক্কান স্টাইলে রান্না করা স্যুপ।

ছোলার প্যাটির বার্গার
এই রোজায় যাঁরা ভাবছেন ওজনটাও নিয়ন্ত্রণে থাকুক, তাঁরা মাংসের পরিবর্তে বার্গারে ছোলার তৈরি প্যাটি পুরে দিন। সারা দিন রোজা রাখার পর ইফতারিতে চিলি সস দিয়ে এই বার্গার খেতে মন্দ লাগবে না। 

উপকরণ
সেদ্ধ ছোলা, লেবুর খোসা কুচি, লেবুর রস, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, ডিম, লবণ, জিরাগুঁড়া, টোস্টের গুঁড়া, লেটুসপাতা, বানরুটি, টমেটো স্লাইস।

প্রণালি
একটা বড় পাত্রে সেদ্ধ ছোলা ভালোভাবে মথে পেস্ট করে নিন। এরপর তাত লেবুর খোসা কুচি, লেবুর রস, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, ডিম, লবণ ও জিরাগুঁড়া দিয়ে ভালোভাবে মেশান। এবার প্যাটি তৈরি করুন। এবার একটা প্লেটে ব্রেডক্রাম্ব বা টোস্টের গুঁড়া ঢেলে এই প্যাটিগুলোর এপিঠ-ওপিঠ ভালোভাবে মেখে নিন। এবার এই প্যাটিগুলো ২০ মিনিট ফ্রিজে রাখুন। চুলায় প্যান বসিয়ে তেল গরম করে এক এক করে প্যাটিগুলো ছেড়ে দিতে হবে। মাঝারি আঁচে ভাজতে হবে, যেন পুড়ে না যায়। এরপর বানরুটির মাঝখানে লেটুসপাতা বসিয়ে তার ওপর ভাজা প্যাটি দিয়ে ওপরে টমেটো স্লাইস বসিয়ে দিলেই হয়ে যাবে ছোলার প্যাটির বার্গার। 

ম্যাক্সিকান র‍্যাপ
একঘেয়ে খাবার থেকে বেরিয়ে আসতে এই ম্যাক্সিকান র‌্যাপটি তৈরি করতে পারেন। মুখরোচক এই খাবারটি স্বাদ বদলের সঙ্গে উদরপূর্তিও করবে। 

উপকরণ
ছোলা সেদ্ধ, অলিভ অয়েল, লবণ, জিরা গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, অ্যাভোকাডো কুচি, লেবুর রস, লবণ, ধনেপাতা কুচি, টক দই, মরিচ কুচি, রুটি, লেটুস পাতা।

প্রণালি
ছোলা সেদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে। একটা বড় পাত্রে সেদ্ধ ছোলা, অলিভ অয়েল, লবণ, জিরা গুঁড়া ও চিলিফ্লেক্স বা শুকনা মরিচের গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার বেকিং ট্রেতে এই মিশ্রণটি ঢেলে ওভেনে ২০ থেকে ২৫ মিনিট বেক করে নিতে হবে। আলাদা পাত্রে অ্যাভোকাডো কুচি, লেবুর রস, লবণ ও ধনেপাতা কুচি ভালোভাবে এক সঙ্গে মেখে নিতে হবে। এবার রুটির ওপর লেটুস দিয়ে তার ওপর বেক করা ছোলা দিতে হবে। এরপর ফেটানো টক দই ও অ্যাভোকাডোর মিশ্রণে মরিচ কুচি ছড়িয়ে রুটিটা দুই ভাঁজ করে পরিবেশ করলেই হয়ে যাবে।

তথ্যসূত্র: বিবিসি গুড ফুড।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইফতারে ছোলার তৈরি কয়েক পদের মুখরোচক খাবার 

আপডেট সময় : ০৬:২৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪