সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

বাহুবল সাতকাপন ইউ পির ছাত্রদল নেতা খুন,২ দিনেও উদঘাটন হয়নি রহস্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪ ২০৮ বার পড়া হয়েছে

হবিগঞ্জ জেলা প্রতিনিধি :

হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া করাঙ্গী নদী থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি সেই মরদেহের পরিচয় মিলেছে। উদ্ধার হওয়া মরদেহটি জেলার বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের। সাইফুল সাতকাপন ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুল মালিকের ছেলে। 

রবিবার (৩ মার্চ) পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন। পরে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।এর আগে শনিবার (২ মার্চ) সদর উপজেলার পইল ইউনিয়নে করাঙ্গী নদীর হুরুমোড়া হাওরের গাতাবের এলাকায় বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, এ ঘটনায় রবিবার রাত ১২ পর্যন্ত কোনো মামলা করা হয়নি। জানা যায়নি খুনের কারণ ও খুনি বা খুনিদের পরিচয়। তবে বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ। হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন জানান,সাইফুল ইসলাম বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।স্বজনরা জানান,গত ৫ দিন আগে বাড়ি থেকে বের হয় সাইফুল।এর পর থেকে সে আর বাড়ি ফিরেনি। ৬ মাস আগে তিনি হবিগঞ্জ শহরতলীর উমেদনগর গ্রামে বিয়ে করেন। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাহুবল সাতকাপন ইউ পির ছাত্রদল নেতা খুন,২ দিনেও উদঘাটন হয়নি রহস্য

আপডেট সময় : ০৫:৪৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪