সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

রাসুল (সাঃ) কে কটূক্তিকারী অনির্বাণ গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ২০৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

নবীগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব অনির্বাণ নাগ অনি রাসুল (সাঃ) কে কটূক্তি করে তার ফেসবুক আইডিতে পোস্ট করার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার সকালে পৌরসভা এলাকা থেকে তাকে আটক করা হয়। সে নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা গ্রামের বাসিন্দা।

জানা যায়, ‘আস্তিক বনাম নাস্তিক ধর্ম বিজ্ঞান যুক্তিসঙ্গত আলোচনা’ নামক ফেসবুক গ্রুপে গত ১ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দুটি পোস্ট করেন অনির্বাণ। ৯ ফেব্রুয়ারি ফেসবুক পোস্টে অনির্বাণ রাসূল (সাঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে। এর পরপরই অনির্বাণের ফেসবুক পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। অনির্বাণকে দ্রুত গ্রেফতারপূর্বক শাস্তির দাবি করে শতাধিক পোস্ট করেন ফেসবুক ব্যবহারকারীরা।

গত রোববার নবীগঞ্জ উপজেলার সর্বস্তরের মুসলিম জনগণের পক্ষে গণস্বাক্ষর দিয়ে অনির্বাণকে দ্রুত আইনের আওতায় আনার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়া হয়। এরপরই তাকে গ্রেফতারে পুলিশ এবং গোয়েন্দারা তৎপর হয়ে উঠে। ইতোপূর্বেও অনির্বাণের বিরুদ্ধে ধর্মীয় ও রাজনৈতিক উস্কানিমূলক মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। বার বার ফেসবুক আইডি হ্যাক হওয়ার দাবি করে সে রক্ষা পেয়ে যায়।

এ প্রসঙ্গে অনির্বাণ তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করে তার ফেসবুক আইডিতে পোস্ট করেছে। এরপর থেকে তার আইডি ফেসবুকে পাওয়া যায়নি।এদিকে, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উস্কানিমূলক স্ট্যাটাস ও কমেন্টের সুনির্দিষ্ট অভিযোগে নবীগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব অনির্বাণ নাগ অনিকে প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গত রোববার জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারাদেশ প্রদান করা হয়।নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী জানান, বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাসুল (সাঃ) কে কটূক্তিকারী অনির্বাণ গ্রেফতার

আপডেট সময় : ০৫:২১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪