সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ সিলেট দক্ষিণ সুরমার লালাবাজারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ সিলেটে স্বামী উপপরিচালক ক্ষমতার কেন্দ্রে স্ত্রী! জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী মাধবপুর ডিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার সিলেটে হামের উপসর্গে মৃত্যু ৩ সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার হবিগঞ্জ মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ সিলেটে কাজ করতে সিটি কর্পোরেশনের এক কর্মচারী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, আহত ২

এই পাঁচ মুহূর্তে কী করবেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪ ১৯৯ বার পড়া হয়েছে

জীবনযাপন ডেস্ক:

নতুন নতুন কেস স্টাডি, গবেষণা আর জরিপের মাধ্যমে প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছে মনোবিজ্ঞান। সামনে আসছে মজার মজার নতুন তথ্য। দ্য সাইকোলজি স্কয়ার অনুসারে সে রকমই কিছু বিষয় তুলে ধরা হলো—

১. যখন আপনার কাউকেই ভালো লাগছে না

এমন কিছু মুহূর্তও জীবনে আসে, যখন কাউকেই ভালো লাগে না। তখন কী করবেন? নিজেকে মজার খাবার ‘ট্রিট’ দেবেন। কোনো ভালো রেস্টুরেন্টে খেতে যাবেন। কথায় বলে, পৃথিবীর বেশির ভাগ সমস্যাই ভালো খাবারের মাধ্যমে সমাধান করা যায়। এ কারণেই গুরুত্বপূর্ণ মিটিংগুলোতে ভালো খাবারের আয়োজন রাখা হয়। নিজেকে ভালো করে খাওয়ান। সময় নিন। মানুষকেও ভালো লাগতে শুরু করবে।

২.  যখন মনে হচ্ছে, কেউ আপনাকে পছন্দ করে না

যখন এরকম মনে হবে, ঘুমান। ঘুম হলো সবকিছু থেকে নিজেকে সুন্দরভাবে সরিয়ে রাখার সবচেয়ে ভালো উপায়। একটা মানুষকে শারীরিক আর মানসিকভাবে সারিয়ে তোলার জন্য ঘুমের কোনো বিকল্প নেই।ঘুম হলো সবকিছু থেকে নিজেকে সুন্দরভাবে সরিয়ে রাখার সবচেয়ে ভালো উপায়

৩. যখন নিজেকেই নিজের কাছে অসহ্য লাগছে

এ রকমও হয়। নিজেকেই নিজের ভালো লাগে না। এমন সময়ে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না। নিজেকে সামলে নেবেন। নিজেকেই নিজের ভালো না লাগলে সময় নিয়ে স্নান করুন। এরপর হালকা রঙের পোশাক পরুন। একটা ‘পারফেক্ট’ চা বা কফি খান। প্রকৃতির সঙ্গে সময় কাটান।

৪. যখন কোনো কাজে উদ্যম পাচ্ছেন না

হেঁটে আসুন। অনেকটা পথ হেঁটে আসুন বা সাঁতার কাটুন। এরপর উদ্যম নিয়ে যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়া যায়। এ জন্যই অনেকে সারা দিনের জন্য নিজেকে প্রস্তুত করেন ভোরবেলা হেঁটে অথবা পুলে ‘মর্নিং শাওয়ার’ নিয়ে।

৫. অতীত বা কোনো একটা ঘটনা, যেটা আপনি ভুলে যেতে বা আগ্রাহ্য করতে চাচ্ছেন, কিন্তু পারছেন না

ভালো একটা সিনেমা বা সিরিজ দেখতে বসুন। অথবা বইয়ের পাতায় ডুব দিন। আপনার মনোযোগটা অন্য কিছুতে সরিয়ে নিন। বই পড়া, সিনেমা দেখাও একধরনের ভ্রমণ। অনেক সময় সত্যিকারের ভ্রমণ থেকেও বেশি রোমাঞ্চকর আর আনন্দদায়ক। এরপর বর্তমানে ফোকাস করুন। ছোট ছোট লক্ষ্যকে সামনে নিয়ে এগিয়ে যান। ভবিষ্যতের পরিকল্পনা করুন।

সূত্র: দ্য সাইকোলজি স্কয়ার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এই পাঁচ মুহূর্তে কী করবেন

আপডেট সময় : ০৫:২৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪