সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, কারণ কী? ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশ সিলেটে আরও একজনের প্রাণ হানি পরীমণির বিরুদ্ধে গ্রে প্তা রি পরোয়ানা সিলেটে ৫ বছরে সব রাস্তা পাকাকরণের আশ্বাস – সিসিক প্রশাসক সিলেট জৈন্তাপুরে ৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৩ সিলেট ৪১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসকনগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না

থানার হাজতে ঝুলছিল আসামীর মরদেহ 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ ২০২ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচং থানা হাজতের ভিতর থেকে এক আসামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে পড়নের কাপড় দিয়ে শিলিং ফ্যানের সঙ্গে ঝুলে ওই আসামী ‘আত্মহত্যা’ করেন বলে জানান থানার ওসি মো.দেলোয়ার হোসেন। 

মৃত গোলাম রাব্বানী (২৫) বানিয়াচং উপজেলা সদরের নন্দিপাড়া মহল্লার মিহির উদ্দিনের ছেলে।ওসি দেলোয়ার হোসেন বলেন, ‘মঙ্গলবার বিকেলে বড় বাজার থেকে গোলাম রাব্বানীকে গ্রেপ্তার করে এনে থানা হাজতে রাখা হয়। রাত সাড়ে ৭টার দিকে হাজতের ভিতরে শিলিং ফ্যানের সঙ্গে তাঁকে ঝুলতে দেখা যায়। পরে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাব্বানিকে মৃত ঘোষণা করেন।’

হাজতের ভিতরে থাকা আসামী কিভাবে গলায় ফাঁস দেন জানতে চাইলে ওসি বলেন,পড়নে থাকা গেঞ্জিসহ কাপড় দিয়ে তিনি শিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেন।মৃত গোলাম রাব্বানীর বিরুদ্ধে চুরির অভিযোগে বানিয়াচং থানায় একাধিক মামলা রয়েছে বলেও পুলিশের এ কর্মকর্তা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

থানার হাজতে ঝুলছিল আসামীর মরদেহ 

আপডেট সময় : ০৪:৩৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩