সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

যুক্তরাষ্ট্রের চিঠির জবাব দিল আওয়ামী লীগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩ ৪২৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :অনলাইন সংস্করণ

সংলাপের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের চিঠির জবাব দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এই চিঠি দিয়েছিলেন।শুক্রবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে ঢাকার মার্কিন দূতাবাসের অ্যাক্টিং ডেপুটি চিফ অব মিশন আর্টুরো হাইন্সের কাছে প্রত্যুত্তরের চিঠি হস্তান্তর করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত (এ আরাফাত) এমপি।

তবে প্রত্যুত্তরের চিঠিতে আওয়ামী লীগ কী বলেছে তা তাৎক্ষনিক জানা যায়নি।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংলাপের প্রস্তাব দিয়ে আওয়ামী লীগকে আনুষ্ঠানিক চিঠি দেয় যুক্তরাষ্ট্র।ডোনাল্ড লু’র দেওয়া চিঠি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ১৫ নভেম্বর সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে হস্তান্তর করেন।পরবর্তীতে ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, যথাসময়ে চিঠির উত্তর দেওয়া হবে।

ডোনাল্ড লু সংলাপের আহ্বান জানিয়ে বিএনপি ও জাতীয় পার্টিকেও দিয়েছেন।ইতোমধ্যেই বিএনপি সেই চিঠি জবাব দিয়েছে।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী চিঠিতে বলেন অবাধ,সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সংলাপে বিএনপির আপত্তি নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুক্তরাষ্ট্রের চিঠির জবাব দিল আওয়ামী লীগ

আপডেট সময় : ০২:০২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩