সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ সিলেটে ৪২ লাখ টাকার ভারতীয় জিরাসহ গ্রেফতার ১, সিলেট অঞ্চলে আবারও বাড়ছে সুরমা-কুশিয়ারা নদীর পানি সিলেটে অসামাজিক কার্যকলাপ,দুটি আবাসিক হোটেল সিলগালা সিলেট সীমান্তে অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকার ভারতীয় অবৈধ চোরাইপণ্য জব্দ,আটক ১

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সর্বশেষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ ১৩৮ বার পড়া হয়েছে

বিবিসি ও আল জাজিরা

ইসরায়েল–ফিলিস্তিন সংঘাতের নবম দিনে এসে দুই পক্ষে নিহত ব্যক্তির সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে। এখন ফিলিস্তিনের গাজায় হামাস সদস্যদের বিরুদ্ধে বিমান হামলার পাশাপাশি স্থল ও নৌ হামলা চালানোর প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। এরই মধ্যে গাজা সীমান্তে কয়েক লাখ সেনা সমাবেশ ঘটিয়েছে তারা।এই পরিস্থিতিতে এই সংঘাত এবং এটা ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের তৎপরতার সর্বশেষ খবর:

● স্থল অভিযানের প্রস্তুতি হিসেবে গাজা সীমান্তে অবস্থান নিয়েছে কয়েক লাখ ইসরায়েলি সেনা। তাদের স্থল অভিযানের হুমকির মুখে গাজার উত্তরাঞ্চল ছেড়ে দক্ষিণের দিকে পালাচ্ছেন বাসিন্দারা।

● গাজায় ইসরায়েলের বোমা হামলায় অন্তত ২ হাজার ৩২৯ জন মানুষ প্রাণ হারিয়েছেন বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে। ২০১৪ সালে ৫১ দিনের যুদ্ধে ফিলিস্তিনে যত সংখ্যক মানুষের মৃত্যু হয়েছিল, তার চেয়ে বেশি মানুষকে এই আট দিনে হত্যা করেছে ইসরায়েল।

● ইসরায়েলে হামাসের হামলায় নিহত ব্যক্তির সংখ্যা ১ হাজার ৩০০ ছাড়িয়েছে। আর ইসরায়েল থেকে ১২৬ জনকে ধরে এনে গাজায় জিম্মি করেছেন হামাস যোদ্ধারা।

● ফিলিস্তিনের পশ্চিম তীরের অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এই তথ্য জানিয়েছে।

● লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের উত্তরাঞ্চলে এক ইসরায়েলি নিহত ও দুজন আহত হয়েছেন।

● লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ওই হামলা চালানোর পর দেশটির সীমান্তবর্তী চার কিলোমিটার এলাকায় লোকজনের চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল।

● ইসরায়েল–লেবানন সীমান্তে উত্তেজনা বৃদ্ধির মধ্যে হামাস বলেছে, তাদের তিন যোদ্ধা ইসরায়েলের ভূখণ্ডে ঢুকেছিলেন এবং পরে তাঁরা নিহত হয়েছেন।

● যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, রিয়াদে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে ইসরায়েল ও হামাসের সংঘাত নিয়ে খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে।

● কাতারের রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সর্বশেষ

আপডেট সময় : ০২:০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩