সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার- শিক্ষামন্ত্রী লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত

মহারাষ্ট্রে মন্দিরের কাছে ঝড়ে গাছ উপড়ে নিহত ৭

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩ ১৬৫ বার পড়া হয়েছে

লেখা:এনডিটিভি,

সন্ধ্যা সাতটার দিকে পুরোনো একটি নিমগাছ টিনের ছাউনির ওপর উপড়ে পড়েছবি: টুইটার,

ভারতের মহারাষ্ট্র রাজ্যের আকোলায় একটি মন্দিরের কাছে গাছ পড়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। গতকাল রোববার সন্ধ্যায় ঝড়বৃষ্টির মধ্যে মন্দিরের সামনে ধর্মীয় অনুষ্ঠান চলার সময় বড় একটি নিমগাছ উপড়ে পড়ে।সে সময় বেশ কয়েকজন পুণ্যার্থী মন্দিরের কাছে টিনের ছাউনির নিচে আশ্রয় নিয়েছিলেন। পুলিশ বলছে, গাছ পড়ার পর ৩৫ থেকে ৪০ জন মানুষ ওই ছাউনির নিচে চাপা পড়েন। তাঁদের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে। সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।আহত পাঁচ ব্যক্তিকে আকোলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্তৃপক্ষ এ ঘটনার ব্যাপারে তথ্য পাওয়ার পরপরই উদ্ধারকাজের জন্য জরুরি সেবা দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে খননযন্ত্র ব্যবহার করে গাছ ও বিধ্বস্ত ছাউনি টেনে তোলা হয়।মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিশ এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেন, ‘আকোলা জেলার পারাসে একটি ধর্মীয় উৎসব চলার সময় একটি টিনের ছাউনির ওপর গাছ উপড়ে পড়ে পুণ্যার্থীদের কয়েকজন নিহত হওয়ার খবরটি বেদনাদায়ক। আমি তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।’উপমুখ্যমন্ত্রী আরও বলেন, আহত কয়েকজনকে ডিস্ট্রিক্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর হালকা আঘাত পাওয়া ব্যক্তিদের বালাপুরে চিকিৎসা দেওয়া হয়েছে।
ফডনবিশ ঘোষণা করেছেন, একনাথ শিন্ডের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার নিহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা দেবে। রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ সহায়তা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মহারাষ্ট্রে মন্দিরের কাছে ঝড়ে গাছ উপড়ে নিহত ৭

আপডেট সময় : ০৫:৪৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩