সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান হবিগঞ্জ বহুলায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার মায়ের প্রতি অবহেলার অভিযোগে যুগ্ম সচিব আনিসুর রহমানকে প্রত্যাহার বাংলাদেশসহ ৬০ দেশের বি’রুদ্ধে ব্যবস্থা নিতে চায় যু’ক্তরাষ্ট্র সিলেটে হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন- আরিফ জরুরী মুহুর্তসহ স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীদের দ্রুত ও নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের নির্দেশ- এমপি লুনা সিলেট বিভিন্ন অপরাধে অপরাধে গ্রেফতার ৬২, ১৪৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা বিয়ানীবাজারে শিশুকে বলাৎকার অভিযোগে আটক ১ সিলেট ডায়াবেটিক হাসপাতাল এই অঞ্চলের সাধারণ ও মধ্যবিত্ত মানুষের ডায়াবেটিস চিকিৎসার অন্যতম প্রধান ভরসাস্থল- মন্ত্রী আরিফ

গেমিংয়ে চ্যাম্পিয়ন দলটির কেউ চিকিৎসক, কেউ গৃহিণী, কেউ উদ্যোক্তা, কেউ শিক্ষার্থী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩ ২৩২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক,

টিম সেলেস্টিয়ালসের সদস্যরা,

উইমেন্স হিস্ট্রি মান্থ উপলক্ষে কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছে ই-ব্লেজ চ্যাম্পিয়নশিপ-২০২৩। বাংলাদেশি নারী গেমারদের ১৬টি দল এতে অংশগ্রহণ করে। তবে সবাইকে ছাড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে টিম সেলেস্টিয়ালস। দলের সদস্যরা হলেন রিমশা ইকবাল, এশরাত কবির, জারিন নাওয়ার, সাবরিনা ইসলাম, তাজরিন আলম ও নিশাত নিতু। ভ্যালোরেন্ট গেমের চ্যাম্পিয়ন হিসেবে তাঁরা পেয়েছেন ৬০ হাজার টাকা অর্থ পুরস্কার।

চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে এশরাত কবির বলেন, ‘আমরা আমাদের সেরাটা দিতে চেয়েছিলাম। যেহেতু এটি একটি টিম গেম, তাই সবচেয়ে বেশি দরকার হয় একসঙ্গে খেলা এবং বেশি বেশি চর্চা করা। এগুলোই আমাদের চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছে।’দলটির একেক সদস্য একেক ধরনের কাজের সঙ্গে যুক্ত। কেউ চিকিৎসক, কেউ গৃহিণী, কেউ উদ্যোক্তা, আবার কেউ শিক্ষার্থী। এসবের পাশাপাশি গেম খেলাটা চ্যালেঞ্জিং। তবু গেমিং নিয়ে তাঁরা অনেক দূর যেতে চান।

ইএমকে সেন্টারের ই-স্পোর্টস ক্লাব ই-ব্লেজ ও ‘আরেকটা গেমিং’-এর পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় ২০ থেকে ২৫ মার্চ পর্যন্ত। শুরুর কোয়ালিফায়ার রাউন্ডটি অনলাইনে হলেও মূল পর্ব অনুষ্ঠিত হয় ইএমকে সেন্টারে।এর আগে বেসিস ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছিল টিম সেলেস্টিয়ালস। টানা দ্বিতীয়বারের মতো ল্যান প্রতিযোগিতার আসরে চ্যাম্পিয়ন হলো তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গেমিংয়ে চ্যাম্পিয়ন দলটির কেউ চিকিৎসক, কেউ গৃহিণী, কেউ উদ্যোক্তা, কেউ শিক্ষার্থী

আপডেট সময় : ০৫:৫৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩