সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী, সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট মহানগরীর সোবহানীঘাটস্থ ঐতিহ্যবাহী হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন হয়েছে।

সোমবার (২২ জুন ২০২৬) হাজী নওয়াব আলী জামে মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথির নসিহত পেশ করেন মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী।

বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তিনটি নেক আমলের সওয়াব মৃত্যুর পরও মানুষের কবরে পৌঁছে যায়। এর মধ্যে একটি হলো উপকারী ইলম। যারা মাদরাসার খেদমত করবেন, তারা এ আমলের অন্তর্ভুক্ত থাকবেন। আর যারা বিভিন্ন পেশায় যুক্ত হবেন, তারাও যেন নিয়মিত দ্বীনি ইলমের চর্চা ও শিক্ষা প্রদানের সঙ্গে যুক্ত থাকেন।’

তিনি আরও বলেন, ‘আপনারা যে বিষয়ে পাঠদান করবেন, সে বিষয়ে আগে ভালোভাবে সংশ্লিষ্ট ব্যাখ্যাগ্রন্থ অধ্যয়ন করবেন। জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন। সহীহ আকীদা ও সুন্নতে নববীর ওপর অবিচল থাকবেন।’

মহররম মাসের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘এ মাসের ১০ তারিখ আশুরা দিবস হিসেবে পালিত হয়। এ দিবসের অনেক তাৎপর্য রয়েছে। আশুরাকে কেন্দ্র করে দুটি রোজা রাখার চেষ্টা করবেন। পাশাপাশি কুরআন তেলাওয়াত, দান-সাদাকা করবেন।’

আহলে বাইতের প্রতি ভালোবাসার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘ইমাম হুসাইন (রা.) ও আহলে বাইতের মহব্বত অন্তরে প্রতিষ্ঠিত করলে আমাদের অন্তর থেকে ইয়াজিদের প্রতি ভালোবাসার প্রভাব দূর হবে। আল্লাহ তাআলা আমাদের অন্তরে আহলে বাইতের প্রেম আরও বৃদ্ধি করুন।’

মাহফিলে মাদরাসা থেকে ২০২৫ সালে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা মো. কুতবুল আলমের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দারুল ফিকর ওয়াল ইফতা আল ইসলামীর চেয়ারম্যান হযরত মাওলানা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী এবং বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

এছাড়া মাহফিলে উপস্থিত ছিলেন বিভিন্ন মাদরাসার শিক্ষক, আলেম-উলামা, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লি।

মাদরাসার প্রভাষক মাওলানা যুবায়ের আহমদ ও সহকারী শিক্ষক মাওলানা জইন উদ্দিনের পরিচালনায় বাদ আসর থেকে বয়ান পেশ করেন মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মারজানুর রহমান খান ও মুহাদ্দিস মাওলানা জাহাঙ্গীর আলম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী, সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল

আপডেট সময় : ০৪:০০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬