সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ

লেবুপানির ৫ উপকার জেনে নিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩ ২২১ বার পড়া হয়েছে

অধুনা ডেস্ক,

সকালে ঘুম থেকে ওঠার পরেই এক গ্লাস লেবুপানি শরীরের জন্য উপকারী, এটা অনেকেই জানেন। তবে রমজানে যাঁরা রোজা রাখেন, তাঁরা এই এক মাস সেই নিয়ম থেকে বিরত থাকুন। শরীরের বাড়তি ওজন কমাতেও সাহায্য করে এই পানীয়। লেবুপানির এমন আরও নানা গুণ আছে। এখানে জেনে নিন লেবুপানির পাঁচটি গুণের কথা।

১. সকাল সকাল শরীরে হজমপ্রক্রিয়া ঠিক করতে পারে লেবুপানি। এক গ্লাস লেবুপানিতে বদহজম কিংবা অম্বলের মতো সমস্যাও দূর হবে। একই সঙ্গে লেবুপানি পানের অভ্যাস গ্যাস্ট্রিকের সমস্যা তৈরিতে বাধা দেয়।

২. লেবুপানি আপনার রোগপ্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সাহায্য করে। লেবুর রসে থাকা উচ্চমাত্রার ভিটামিন সি এই ক্ষমতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখে। একই সঙ্গে লেবু ভিটামিন বি, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ও এনজাইমসমৃদ্ধ খাবার।

৩. লেবুপানি ত্বকের জন্য দারুণ উপকালী। কারণ, লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনার ত্বকের চামড়া কুঁচকে যাওয়ার বদলে সতেজ রাখতে সাহায্য করে।

৪. লেবুতে অ্যান্টিইনফ্লেমারি বৈশিষ্ট্য আছে, যা ব্যথা দূর করতে সাহায্য করে। তাই যাঁদের দাঁতে ব্যথা আছে, তাঁরা অর্ধেক লেবুর রসের সঙ্গে পানি মিশিয়ে তাতে একটু লবণ যোগ করে দাঁতে লাগালে উপকার পাবেন। প্রতিদিন ৩ থেকে ৪ বার ব্যবহারে আপনার দাঁতের ব্যথা কমে আসবে।

৫. একটি লেবু থেকে প্রায় ৩১ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়, যা দৈনিক সি গ্রহণের অর্ধেকেরও বেশি (৫১ শতাংশ)। গবেষণা বলছে, ভিটামিন সি–সমৃদ্ধ ফল ও শাকসবজি খেলে হৃদ্‌রোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে। শুধু ভিটামিন সির কারণে নয়, লেবুতে থাকা আঁশ ও উদ্ভিদ উপাদানের জন্যও হার্ট ভালো থাকে।

সূত্র: ভোগ ও হেলথ লাইন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লেবুপানির ৫ উপকার জেনে নিন

আপডেট সময় : ০৯:১৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩