সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের সাবেক দুই ওসি বাধ্যতামূলক অবসরে সিলেটে ময়লার স্তুপে পাওয়া খণ্ডিত পায়ের পাতা নিয়ে আতঙ্ক সিলেট চেম্বার অবকমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টাসহ নিজ বাসায় তিন খুন ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ

প্রেমিকার বিয়েতে বোমা উপহার প্রেমিকের, প্রাণ গেল বরের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩ ১৮৮ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক,

প্রেমিকার বিয়েতে বোমা উপহার দেন প্রেমিক।সেই বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন সদ্য বিবাহিত প্রেমিকার স্বামী ও তার বড়ভাই।সোমবার ভারতের ছত্রিশগড়ের কবীরধম বিভাগে এ ঘটনা ঘটেছে।খবর এনডিটিভির।প্রতিবেদনে বলা হয়েছে, মূলত অন্য জায়গায় প্রেমিকা বিয়ে করায় ক্ষীপ্ত হয়ে ওঠেন ওই যুবক।এর প্রতিশোধ নিতে এমন জঘন্য কাণ্ড ঘটান তিনি।

এনডিটিভি প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিহত নতুন বর ২২ বছর বয়সি হিমান্দ্র মেরাই গত ১ এপ্রিলে বিয়ে করেন। ওই বিয়েতে উপহার হিসেবে একটি ‘হোম থিয়েটার মিউজিক সিস্টেম’ পান তিনি। সোমবার এই উপহারটি বিদ্যুতের সঙ্গে সংযুক্ত করেন তিনি। এর সঙ্গে সঙ্গেই বিকট শব্দে এটি বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই বর হিমান্দ্র নিহত হন। অন্যদিকে চিকিৎসাধীন তার বড়ভাইয়ের মৃত্যু হয়। এ ঘটনায় ঘরের দেয়াল ধসে এক নারী ও এক বছর বয়সি এক শিশুও গুরুতর আহত হয়েছেন।

বিস্ফোরণের পর তদন্তে নামে পুলিশ। তারা তদন্তে খুঁজে পায় ওই হোম থিয়েটার মিউজিক সিস্টেমটি বিস্ফোরকে ঠাসা ছিল। কে এই উপহার দিয়েছে সেটি খুঁজে বের করার চেষ্টা শুরু করেন তারা।একপর্যায়ে তারা জানতে পারেন, যে ব্যক্তি এ উপহারটি দিয়েছিলেন তিনি সদ্য বিবাহিত মেয়েটির প্রেমিক ছিলেন।এমন হীনকাণ্ড ঘটনো ওই যুবকের নাম সার্জু।বিষয়টি নিশ্চিত হওয়ার পরই তাকে গ্রেফতার করা হয়।কবীরধম বিভাগ পুলিশ এসপি মনিশ ঠাকুর জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে সার্জু স্বীকার করেছেন, তার প্রেমিকা অন্যত্র বিয়ে করায় তিনি ক্ষীপ্ত হন। আর ওই রাগ থেকে বিস্ফোরকসহ এটি উপহার দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রেমিকার বিয়েতে বোমা উপহার প্রেমিকের, প্রাণ গেল বরের

আপডেট সময় : ০৮:৩৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩