সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষ করার লক্ষ্য- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিলেট কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব – মনজুর মোর্শেদ স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই,, এটাই বাংলাদেশ- কয়েস লোদী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সিলেটে মাজারের ডেগে চিঠি সিলেট সীমান্তে ভারতীয় পণ্য জব্দ সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় যুবক আটক সিলেট হযরত শাহজালাল (রা:)র,, দানবাক্স চতুর্থবারের মতো গণনা, দানবাক্সে৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি

রমজান মাসে রোজার পূর্ণ শারীরিক উপকার পেতে হলে যা করণীয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ ২৪৩ বার পড়া হয়েছে

রোজার মাসে পানি খাওয়ার সুযোগ থাকে ইফতার থেকে সাহ্‌রি পর্যন্ত।তাই এ সময় শরীরের সারা দিনের প্রয়োজনীয় পানি খেয়ে নিন। অন্তত ১০ গ্লাস।বিশেষ করে যেদিন গরম পড়বে,রাতে পানি কম খেলে ভুগতে হবে। পাশাপাশি খাবার তালিকায় রাখুন এমন খাবার, যেসবে প্রাকৃতিকভাবেই পানির পরিমাণ অনেক।সাহ্‌রি বা ইফতারের পরে খেতে পারেন তরমুজ,শসা,টমেটোর মতো ফল বা সবজি। তবে এ সময় চা,কফি ও কোমল পানীয় এড়িয়ে চলাই ভালো। কারণ,কফি খেলে অনেকেরই মূত্রত্যাগের প্রয়োজন বেড়ে যায়।আর কোমল পানীয়র চিনি বাড়াবে ক্যালরির পরিমাণ।

বাদাম খেতে পারেন সাহ্‌রিতে

সাহ্‌রির খাবার এমনভাবে পরিকল্পনা করুন,যেন তা আপনাকে ইফতার পর্যন্ত চাঙা রাখে। খাবার তালিকায় রাখুন জটিল কার্বোহাইড্রেটপূর্ণ খাবার।যেমন ফল, সবজি, বীজ, ছোলা,মসুরের ডাল ইত্যাদি। সঙ্গে রাখতে পারেন লাবাং বা অন্য কোনো লো ফ্যাটের দুগ্ধজাত খাবার।ফ্যাটের জন্য খেতে পারেন অ্যাভোকাডো, বাদাম, মাছ, জলপাই বা অলিভ অয়েল।

খেজুরে আছে প্রচুর আঁশ

রোজা ভাঙার জন্য খেজুরের চেয়ে ভালো কিছু হতে পারে না।খেজুরে আছে প্রচুর আঁশ। পাশাপাশি ইফতারে রাখুন প্রচুর সবজি। সেসব দেবে ভিটামিন ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান। রাখুন বীজজাতীয় শস্য। এসবে পাবেন শরীরের জন্য প্রয়োজনীয় শক্তি ও আঁশ।প্রোটিনের জন্য রাখুন সেদ্ধ বা পোড়ানো চর্বিহীন মাংস,চামড়াছাড়া মুরগির মাংস বা মাছ।এড়িয়ে যান ভাজা বা প্রক্রিয়াজাত খাবার। কারণ,সেসবে থাকে উচ্চমাত্রার ফ্যাট ও চিনি।

তথ্যসূত্র: ক্লিভল্যান্ড ক্লিনিক আবুধাবি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রমজান মাসে রোজার পূর্ণ শারীরিক উপকার পেতে হলে যা করণীয়

আপডেট সময় : ০৯:০৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩