সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট মেট্রোপলিটন নবনিযুক্ত পুলিশ কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সিলেট রেঞ্জ ডিআইজি সঙ্গে নবনিযুক্ত এসএমপি পুলিশ কমিশনারের সৌজন্য সাক্ষাৎ হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত

সিলেটের উন্নয়নে নতুন আশার বার্তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩০:১৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ১৭৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

প্রধানমন্ত্রীর সফল সফরে সন্তোষ ও
কৃতজ্ঞতা প্রকাশ সিসিক প্রশাসকের

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সিলেট সফর সফলভাবে সম্পন্ন হওয়ায় নগরবাসী ও সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

শনিবার (২ মে) এক বিবৃতিতে তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সফর সিলেটবাসীর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন উন্নয়ন থেকে পিছিয়ে থাকা সিলেট এখন নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। প্রধানমন্ত্রীর সরাসরি সম্পৃক্ততায় সিলেটের উন্নয়নে গতি আসবে—এমন প্রত্যাশাই ছিল নগরবাসীর, যা এই সফরের মাধ্যমে বাস্তব রূপ পেতে শুরু করেছে।

তিনি আরও উল্লেখ করেন, সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল সুরমা নদীর উভয় তীরের সৌন্দর্যবর্ধন এবং বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন। পাশাপাশি সিলেটের সার্বিক উন্নয়নে আরও বেশ কিছু প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে সিলেটের দৃশ্যপট আমূল বদলে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশ সফল করায় নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিসিক প্রশাসক বলেন, “আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদের আয়োজন অত্যন্ত সফল হয়েছে। ভবিষ্যতেও সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রমে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।”

এছাড়া অনুষ্ঠান সফল করতে অক্লান্ত পরিশ্রম করা সিসিকের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের উন্নয়নে নতুন আশার বার্তা

আপডেট সময় : ০২:৩০:১৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬