সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু বাউল বশিরউদ্দিন স্মরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক

সিলেটে আটক দুই কোটি টাকার চোরাই পণ্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ২৭৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে প্রায় দুই কোটি টাকার চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ৪৮ ব্যাটালিয়ন।

রবিবার (৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়।

বিজিবি জানায়, সিলেট সীমান্তবর্তী এলাকায় ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল এবং বাংলাবাজার, কালাইরাগ, মিনাটিলা, সংগ্রাম, বিছানাকান্দি, প্রতাপপুর, শ্রীপুর এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়।

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা,  স্কিন ব্রাইট ক্রিম, সানগ্লাস, বিস্কুট, ক্লপ জি ক্রিম, অ্যালোভেরা জেল, চকোলেট, ফুচকা, টুথপেস্ট, মদ, মোটরসাইকেল, মহিষ আটক করা হয়েছে।

একই সময়ে বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, সুপারি, ট্রাউজার ছাড়াও অবৈধভাবে পাথর পরিবহনে ব্যবহৃত ইঞ্জিনচালিত ট্রলি পাথরসহ আটক করা হয়।

আটককৃত চোরাচালানী পণ্যগুলোর আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ১ কোটি ৯০ লক্ষ ৮ হাজার ৭০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত। আটককৃত পণ্যগুলোর ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে আটক দুই কোটি টাকার চোরাই পণ্য

আপডেট সময় : ০২:৫৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬