সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

কুরবানির ঈদের দিন বৃষ্টি হবে যেসব বিভাগে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪ ১৩৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

চলছে বর্ষা মৌসুম, বাড়ছে আষাঢ়ে ঢলের শঙ্কা। এর মধ্যেই আগামীকাল সোমবার ঈদ পালন হবে বাংলাদেশে। ঈদের জামাত কিংবা পশু কুরবানির সময় কেমন থাকবে  আবহাওয়া তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে দুশ্চিন্তাও রয়েছে।

শনিবার আবহাওয়া অফিসের দেওয়া একটি পূর্বাভাসে বলা হয়েছে ঈদের আগের দিন রোববার দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হবে। এছাড়া ঈদের দিন অর্থাৎ সোমবার দেশের কয়েকটি বিভাগে ভারি কিংবা অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বলা হয়েছে। 

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, ঈদের দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, এবং চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ৭৫ থেকে শতভাগ জায়গায় এই বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিরও সম্ভাবনা দেখা যাচ্ছে। সাধারণত ২৪ ঘণ্টায় ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে মাঝারি ধরনের এবং ৪৪ থেকে ৮৮ মিলিমিটার রেকর্ড হলে তাকে বলা হয় ভারী বৃষ্টিপাত।

আর বৃষ্টিপাতের পরিমাণ ৮৮ মিলিমিটারের বেশি হলে সেটিকে বলা হয় অতি ভারি বর্ষণ।এদিকে ঢাকায় শনিবার থেকে আকাশ মেঘলা থাকলেও ততটা বৃষ্টি হয়নি। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, রোববার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

শনিবার ৭২ ঘণ্টার পূর্বাভাস দেওয়ার পাশাপাশি আরও ৫ দিনের অর্থাৎ আগামী শনিবার পর্যন্ত যে পূর্বাভাস দিয়েছে তাতে দেখা যাচ্ছে ঈদের পরপরই সারাদেশে বৃষ্টি হবে। ভারি বৃষ্টিপাতের এই প্রবণতা অন্তত আগামী শনিবার অর্থাৎ ২২ জুন পর্যন্ত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুরবানির ঈদের দিন বৃষ্টি হবে যেসব বিভাগে

আপডেট সময় : ১২:৪৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪