সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

মধ্যপ্রাচ্যের তিনদেশ সফরে গেলেন প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪ ১৫৮ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক : :

মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সম্প্রসারণ ও সাময়িক সমস্যা সমাধানের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ওমান সফরে যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর এমপি। আজ শুক্রবার (২৪ মে) সকালে ৭দিনের সরকারি সফরে গিয়েছেন তিনি ।

সফরে প্রতিমন্ত্রী দুবাইয়ে বেশ কয়েকটি পৃথক সভা ও বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। তিনি দুবাইয়ের বিজনেস কাউন্সিলের মেম্বারদের (সিআইপি) সাথে সভায় মিলিত হবেন। এছাড়াও দুবাই-এ কর্মরত বাংলাদেশী শ্রমিকদের সাথে সভা করার কথা রয়েছে।

মাননীয় প্রতিমন্ত্রী শনিবার (২৫ মে) দুবাই দূতাবাস কর্তৃক আয়োজিত রেমিটেন্স এওয়ার্ড-২০২৩ এবং সিআইপি পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

প্রতিমন্ত্রী ২৭ মে কাতারের  শ্রম মন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মারির সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিনে তিনি কাতারে অবস্থানরত বাংলাদেশী ব্যবসায়ীদের সাথে সভা করবেন। এছাড়াও বাংলাদেশের কর্মী ও বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করবেন।

৩০ মে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ওমানের শ্রম মন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলী বউইন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও তিনি ওমানে বসবাসরত বাংলাদেশী ব্যবসায়ী কমিটির সাথে সভায় মিলিত হবেন।

এসফরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ খায়রুল আলম ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব মামুনুর রহমান তাঁর সফর সঙ্গী হবেন। মাননীয় প্রতিমন্ত্রী আগামি ৩১ মে দেশে ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মধ্যপ্রাচ্যের তিনদেশ সফরে গেলেন প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

আপডেট সময় : ০৯:০২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪