সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

সিলেটে ৩ হাজার ঈদগাহ-মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪ ১৫২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

ঈদ-উল-ফিতরের নামাজ সিলেট জেলা ও মহানগরজুড়ে প্রায় ৩ হাজার জামাত নিরাপত্তার সহিত অনুষ্ঠিত হয়েছে।

সিলেট মহানগরী এলাকায় অন্তত ৪৪০টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৩৪৭টি মসজিদ এবং ৮৩টি ঈদগাহে নামাজ আদায় করেন মুসল্লিরা।সিলেট জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ে অন্তত আড়াই হাজার ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। তন্মধ্যে ২ হাজার ৯৯টি মসজিদ এবং ৪৭০টি ঈদগাহে হবে জামাত অনুষ্ঠিত হয়েছে।

সিলেটে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে নগরীর শাহী ঈদগাহ ময়দানে। সকাল ৮টায় এ জামাতে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হুরায়রা নোমান এবং ঈদগাহে বয়ান পেশ করবেন একই মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ খান।

শাহী ঈদগাহে ঈদ জামাতে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্ম সংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন, সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীসহ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়া ও আরও অনেকেই নামাজ আদায় করেন।

সিলেট নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় তিনটি পৃথক জামাত অনুষ্ঠিত হয়।হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে জামাত হয় সকাল সাড়ে ৮টায়। হযরত শাহপরান (রহ.) মাজার মসজিদে সকাল ৮টা ও সাড়ে ৮টায় দুটি পৃথক জামাত অনুষ্ঠিত হয়েছে।

আঞ্জুমানে খেদমতে কোরআনের ব্যবস্থাপনায় নগরীর আলিয়া মাদরাসা মাঠে সকাল ৮টায় জামাত হয়। এখানে ইমামতি করেন অধ্যক্ষ মাওলানা আবদুস সালাম আল মাদানী। আলিয়ার মাঠে নারীরা ও ঈদের জামাত আলাদাভাবে আদায় করেন।এদিকে, ঈদকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ঈদ জামাত সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ৩ হাজার ঈদগাহ-মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৪৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪