সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

মধ্যরাতে দোকানিকে ছুরিকাঘাতে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০১:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ১৯১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের শহরতলীর গ্রাম মইনপুরে মুখোশ পড়ে ডাকাতি স্টাইলে ছুরিকাঘাতে এক মুদী দোকানদার খুনের ঘটনা ঘটেছে।

শনিবার দিবাগত রাত ২টার দিকে নিজ দোকানেই আমির উদ্দিন (৪৫) নামের ওই দোকানী খুন হন। নিহতের স্বজনরা জানান, ৫-৬ জন মুখোশ পড়ে দোকানে হানা দিয়েছিল। এর মধ্যে দুইজনকে তিনি চিনতে পেরেছেন তারা। মুমূর্ষ অবস্থায় তাদের কাছে নামও বলে গেছেন নিহত ব্যবসায়ি।

পুলিশ ও এলাকাবাসী ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, মঈনপুর গ্রামের রসিদ আলীর ছেলে আমির উদ্দিন (৪৫) বসতঘরের পাশেই মুদী দোকানে বসবাস করতেন। তার দোকানে ভালো বিকিকিনি হতো। তাই ক্যাশে প্রতিদিনই লাখ টাকার মতো থাকতো। ৩০ মার্চ দিবাগত রাত ২টার দিকে গ্রামের আব্দুর রউফের ছেলে মজনু মিয়া (২৫) আরো কয়েকজন মুখোশ পড়ে ডাকাতি স্টাইলে দোকানে হানা দেয়। তারা ওই ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নিতে চাইলে তিনি বাধা দেন। এসময় ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। স্বজনরা হৈহুল্লোগ শুনে এগিয়ে এসে দেখেন আমির উদ্দিন কাতরাচ্ছেন। এসময় স্বজনদের কাছে খুনি দুইজনের নাম বলেন তিনি। স্বজনরা তাকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার পথে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান।

গ্রামের ইউপি সদস্য মো. আব্দুল হাই বলেন, আমির উদ্দিন তার স্বজনদের কাছে তাকে ছুরিকাঘাতকারী খুনীদের নাম বলে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা গেছে।সুনামগঞ্জ সদর থানার ওসি খালেদ চৌধুরী বলেন, আমরা ঘটনায় জড়িত মজনু মিয়া নামক এক যুবককে আটক করেছি। টাকা পয়সা নিয়েই ব্যবসায়ীকে ছুরিকাঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মধ্যরাতে দোকানিকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় : ০২:০১:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪