সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল পুলিশের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ২০৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

সিলেট-সুনামগঞ্জ সড়কের শান্তিগঞ্জে সড়কে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটি ও গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পুলিশের এক এসআই প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরেক এএসআই।রোববার সকাল ১১টায় সুনামগঞ্জ সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের নোয়াগাও গ্রামে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই নিহত হন এসআই মহিউদ্দিন(৩৫)৷ তিনি সুনামগঞ্জ কোর্ট পুলিশের দায়িত্বে ছিলেন। এর আগে ছাতক থানায় কর্মরত ছিলেন।এ দুর্ঘটনায় গুরুতর আহত হন পুলিশের আরেক এএসআই মামুন (৩৫)। তিনিও সুনামগঞ্জ কোর্ট পুলিশে কর্মরত ছিলেন বলে জানা গেছে।এএসআই মামুন শ্রীমঙ্গল এলাকার বাসিন্দা।

শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদীর হোসেন জানান, সিলেট থেকে একটি প্রাইভেট কারে করে এসআই মহিউদ্দিন ও এএসআই মামুন সুনামগঞ্জে আসছিলেন। রোববার সকাল ১১টায় শান্তিগঞ্জের নোয়াগাও গ্রামের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বৈদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা খায়। পরে পাশের গাছের সঙ্গেও ধাক্কা খায়। ঘটনাস্থলেই এসআই মহিউদ্দিন মারা যান। গুরুতর আহত হন এএসআই মামুন আহমদ। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কৈতক হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎক আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নিহতের মরদেহ পরিবারের কাছে আইনী প্রক্রিয়া শেষে হস্থান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল পুলিশের

আপডেট সময় : ০১:৩৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪