সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বাণিজ্যমন্ত্রীর সাথে উপপ্রধান তথ্য অফিসারের সৌজন্য সাক্ষাৎ সিলেটে ৩১৪ ছিনতাইকারী গ্রেপ্তার সিলেটে গলায় ছুরি ধরে নারীর স্বর্নালংকার ছিনতাই হবিগঞ্জে র‌্যাবের অভিযানে গাঁজাসহ আটক ২ সিলেটের বাইশটিলা ন্যাচারেল পার্কের সুযোগ সুবিধা বাড়বে- বাণিজ্যমন্ত্রী মাইলস্টোন ট্র্যাজেডি: ইউনূস-আসিফ নজরুল-রিজওয়ানাদের বিরুদ্ধে মামলার আবেদন স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যু দণ্ড- সিলেটে ও সুনামগঞ্জে পাথর উত্তোলন নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কোম্পানীগঞ্জে ভারতীয় বিস্কুটসহ আটক ২ সিলেটে পরিবহণ শ্রমিকদের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় শ্রমিকের মৃত্যু

দুপক্ষের সংঘর্ষে ৪ জন পুলিশ সদস্যসহ ৫২ জন আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ১৭০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের শাল্লায় কান্দিগাঁও গ্রামে বাড়ির সীমানা নিয়ে সেন্টু মিয়া ও মালেক মিয়া পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ৪ জন পুলিশ সদস্যসহ ৫২ জন আহত হয়েছে।

এর মধ্যে গুরুতর আহত ৯ জনকে শাল্লা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যালে প্রেরণ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার সেল ও শর্টগানের গুলি নিক্ষেপ করে।সোমবার (১১ মার্চ) সকাল অনুমান ৯টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।সহকারী পুলিশ সুপার (সার্কেল) শহিদুল হক মুন্সি জানান, কান্দিগাঁও গ্রামের সেন্টু মিয়া ও মালেক মিয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে আমাদের পুলিশ সদস্য ৪ জন আহত। সংঘর্ষ থামাতে ৭ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করা হয়। এই পর্যন্ত ১৫-২০ জনকে আটক করা হয়েছে। এই সংঘর্ষের ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শাল্লা ইউপির কান্দিগাঁও গ্রামে বাড়ির সীমানা নিয়ে সেন্টু মিয়া ও মালেক মিয়ার মধ্যে বিরোধ ছিল। এরই প্রেক্ষিতে সোমবার সকাল অনুমান ৯টায় শাল্লা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া ও সাবেক মেম্বার এবং উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক মিয়া গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।হাসপাতাল সূত্রে জানা যায়, কান্দিগাঁও গ্রামে মারামারিতে উভয়ের মধ্যে ৫২ জন আহত। এর মধ্যে পুলিশ ৪জন। আহতদের মধ্যে গুরুতর ৯জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। বাকিদের এখানেই চিকিৎসা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুপক্ষের সংঘর্ষে ৪ জন পুলিশ সদস্যসহ ৫২ জন আহত

আপডেট সময় : ১২:৫১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪