সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে দুই ফুডস দোকানে অভিযান, জরিমানা-৩০ হাজার পুলিশের গাড়ির সামনেই যুবলীগের বিক্ষোভ মিছিল সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকায় আবাসিক হোটেল সিলগালা, আটক ৫ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনকালে সিসিক প্রশাসক মাধবপুরে পুলিশের বড় অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের বিশেষ মশক নিধন অভিযান শুরু সিলেটের আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা জিন্দাবাজারে নালায় আবর্জনা-পয়োবর্জ্য, স্বাস্থ্য ঝুঁকি সিলেট সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

‘ফিলিস্তিনের জমি দখল করলে সেটা আগ্রাসন নয়, ইউক্রেনেরটা আগ্রাসন’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ১৪৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ডেস্ক : অনলাইন সংস্করণ

পশ্চিমা বিশ্বের দুমুখো নীতির কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমরা তো দেখছি বিশ্বমোড়লেরা দুমুখো নীতিতে বিশ্বাস করে। ফিলিস্তিনের সব জমি দখল করে ফেলছে সেটা আগ্রাসন নয়, ইউক্রেনেরটা আগ্রাসন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পর প্রথম সংবাদ সম্মেলনে শুক্রবার এসব কথা বলেন সরকার প্রধান।  প্রধানমন্ত্রীর জার্মান সফর নিয়ে আজ সকালে গণভবনে এই সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, আমরা যুদ্ধ চাই না। যুদ্ধকালীন যে কষ্ট, আমরা এর ভুক্তভোগী। আমি নিজেই তার ভুক্তভোগী।

ফিলিস্তিনিদের ওপর নির্বিচার হামলার সমালোচনা করে প্রধানমন্ত্রী ‘বিশ্বমোড়লদের দুমুখো নীতির’ সমালোচনা করেন। গাজায় চলমান যুদ্ধ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘গাজা ও ফিলিস্তিনে যা হচ্ছে, তা অমানবিক কাজ। মানবতাবিরোধী কাজ। হাসপাতালগুলোর ওপর আক্রমণ। বাচ্চাদের কী দুরবস্থা।’

শেখ হাসিনা বলেন, এই বিশ্বটা গ্লোবাল ভিলেজ । একজনের ওপর আরেকজনের নির্ভরতা আছে।  যুদ্ধ এক জায়গায় শুরু হলেও সেটা সেখানেই সীমাবদ্ধ থাকছে না। এর প্রভাব পড়ছে সারা বিশ্বে। কষ্ট পাচ্ছে সারা বিশ্বের মানুষ। সবাই মূল্যস্ফীতির যন্ত্রণা পাচ্ছে। ইউরোপ, আমেরিকা সব দেশই ভোগ করছে যুদ্ধের যন্ত্রণা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘ফিলিস্তিনের জমি দখল করলে সেটা আগ্রাসন নয়, ইউক্রেনেরটা আগ্রাসন’

আপডেট সময় : ১০:৫৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪