সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান মাইলস্টোন ট্র্যাজেডি: ইউনূস-আসিফ নজরুল-রিজওয়ানাদের বিরুদ্ধে মামলার আবেদন স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যু দণ্ড- সিলেটে ও সুনামগঞ্জে পাথর উত্তোলন নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কোম্পানীগঞ্জে ভারতীয় বিস্কুটসহ আটক ২ সিলেটে পরিবহণ শ্রমিকদের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় শ্রমিকের মৃত্যু শাহজালাল (রহ.) মাজারে দেশ-বিদেশ থেকে আগত হাজারো ভক্ত-অনুরাগীর মিলনমেলা প্রধানমন্ত্রীর পক্ষে মাজারে গিলাফ ছড়ালেন সিসিক প্রশাসক কর্মশালায় সিসিক প্রশাসক শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক এসএমপির ৮ মাসের তৎপরতায় বড় ধরনের সাফল্য

শীর্ষ সংগঠন এএসি সি আই বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি হলেন-জিল্লুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪ ১২৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

বিশ্বের ১৪০টি দেশের ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত অন্যতম শীর্ষ সংগঠন এশিয়ান-আফ্রিকান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এএসিসিআই) বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি মনোনীত হয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও শিল্পপতি মোহাম্মদ জিল্লুর রহমান।

এএসিসিআইয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. জি ডি সিনহা বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি হিসেবে মোহাম্মদ জিল্লুর রহমানকে মনোনীত করে চিঠি পাঠিয়েছেন। এটি গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) পাঠানো হলেও শনিবার (৩ ফেব্রুয়ারি) হাতে পান জিল্লুর রহমান। তিনি দেশের সুপ্রতিষ্ঠিত অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ব্যাপারে মোহাম্মদ জিল্লুর রহমান এমপি বলেন, ‘আমাকে এএসিসিআই বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি নির্বাচিত করায় আমি এএসিসিআই এর প্রেসিডেন্টসহ সব পরিচালক, সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান আরও মজবুত করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন অনুসারী হিসেবে আমি কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ হচ্ছে শিল্পবান্ধব পরিবেশ সৃষ্টি। সেই লক্ষ্যে এশিয়ান-আফ্রিকান চেম্বারের মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতিষ্ঠিত ইকনোমিক জোনগুলোতে বিনিয়োগ বৃদ্ধি এবং রপ্তানি বাণিজ্য বৃদ্ধির জন্য বিশেষভাবে কাজ করব। এখনও যে যে সেক্টরের ইন্ড্স্ট্রিগুলো বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি সেগুলো প্রতিষ্ঠার জন্য আমি বিশ্বের বিভিন্ন দেশের সাথে কাজ করব, যাতে তারা বাংলাদেশে বিনিয়োগ করে। এ ছাড়া, আমরা বাংলাদেশের ব্যবসায়ীদের নিয়ে দেশ ও বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করব।’

এশিয়ান-আফ্রিকান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এএসিসিআই) ১৯১৫ সালে যাত্রা শুরু করে। এশিয়ান এবং আফ্রিকান অঞ্চলের জন্য চেম্বার এবং তাদের উন্নত অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং টেকসই ব্যবসা গড়ে তুলতে এই প্রতিষ্ঠান সহায়তা করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শীর্ষ সংগঠন এএসি সি আই বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি হলেন-জিল্লুর

আপডেট সময় : ০২:১৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪