সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান

আপনার দৃঢ় বিজয় জনগণের সমর্থনের সুস্পষ্ট প্রমাণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪ ১৫০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ : অনলাইন সংস্করণ

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে স্কটিশ পার্লামেন্টের সদস্য, ইউরেশিয়ান অর্থনৈতিক কমিশন, সার্ক এবং ইতালি-বাংলাদেশ মৈত্রী ও সহযোগিতা সংস্থা।লোথিয়ান অঞ্চলের স্কটিশ পার্লামেন্টের সদস্য এবং সংস্কৃতি, ইউরোপ ও আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ছায়ামন্ত্রী ফয়সল চৌধুরী শেখ হাসিনাকে শুভেচ্ছাবার্তায় বলেন, নির্বাচন প্রক্রিয়া অবাধ ও সুষ্ঠু হয়েছে তা নিশ্চিত করার জন্য আমি বাংলাদেশ সরকারকেও সাধুবাদ জানাই।

ইউরেশিয়ান ইকোনমিক কমিশনের চেয়ারম্যান মিখাইল মায়াসনিকোভিচ বলেন, নির্বাচনে আপনার দৃঢ় বিজয় প্রজাতন্ত্রের জনগণের পুরোনো সমর্থনের সুস্পষ্ট প্রমাণ। মিখাইল মায়াসনিকোভিচ শেখ হাসিনার সুস্বাস্থ্য, মঙ্গল এবং সরকারি কার্যক্রমের সাফল্য কামনা করেন।সার্ক মহাসচিব মো. গোলাম সারওয়ার এক অভিনন্দন বার্তায় বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে আপনার মহান বিজয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আপনার পুনর্নিযুক্তির জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি সম্মানিত। পঞ্চমবারের জন্য আপনার এই পুনর্নিযুক্তি বাংলাদেশের জনগণের দ্বারা আপনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বের প্রতি আস্থা এবং বিশ্বাসের বড় প্রমাণ।

সার্ক মহাসচিব বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সার্কের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশ ১৯৮৫ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠার পর থেকে আঞ্চলিক সহযোগিতা জোরদারে গঠনমূলকভাবে অবদান রেখে আসছে। বাংলাদেশ কর্তৃক আয়োজিত তিনটি ঐতিহাসিক সার্ক শীর্ষ সম্মেলন সার্ক সনদের লক্ষ্য অর্জনে আঞ্চলিক সহযোগিতার প্রক্রিয়াকে ব্যাপকভাবে সমৃদ্ধ করেছে।  সার্ক কৃষি কেন্দ্র এবং বাংলাদেশ কর্তৃক আয়োজিত দক্ষিণ এশীয় আঞ্চলিক মান সংস্থা তাদের নিজ নিজ ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতায় উল্লেখযোগ্য অবদান রাখছে।

মো. গোলাম সারওয়ার বলেন, ‘সার্ককে এর সনদের লক্ষ্য অর্জনে আরও শক্তিশালী করার জন্য আপনার এবং বাংলাদেশ সরকারের কাছ থেকে অব্যাহত দিকনির্দেশনা এবং সমর্থন পাওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।তিনি আরও বলেন, আমি অদূর ভবিষ্যতে বাংলাদেশে আমার পরিচায়ক সফরের সময় আপনার প্রতি শ্রদ্ধা জানাতে উন্মুখ হয়ে আছি, যাতে এই অঞ্চলে আমাদের জনগণের সাধারণ কল্যাণের জন্য সার্ককে আরও শক্তিশালী করার জন্য আপনার প্রজ্ঞা এবং দৃষ্টিভঙ্গি থেকে উপকৃত হতে পারি।

অপর এক চিঠিতে ইতালি-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যান্ড কো-অপারেশন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মার্কো লাকাররা, ভাইস-প্রেসিডেন্ট মারিও মরগোনি এবং ডিরেক্টর ইঞ্জিনিয়ার ডমেনিকো পালমিরি বলেন, আমরা ইতালি এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের উন্নতির জন্য কাজ চালিয়ে যাব। আমরা আপনার এবং আপনার দেশের মঙ্গল এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। এতে ২২২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ।টানা চতুর্থবার আওয়ামী লীগের এই বিজয়ের পরই ভারত, চীন, রাশিয়াসহ বিভিন্ন দেশের সরকার ও তাদের ঢাকার রাষ্ট্রদূতরা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।কেউ ফোন করে আবার কেউ দূতের মাধ্যমে বার্তা পাঠিয়ে অভিনন্দন জানাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আপনার দৃঢ় বিজয় জনগণের সমর্থনের সুস্পষ্ট প্রমাণ

আপডেট সময় : ০৪:২৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪