সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার- শিক্ষামন্ত্রী লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত

মিথ্যা মামলা হলে করণীয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১০:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ১৬৫ বার পড়া হয়েছে

The hard work of an asian lawyer in a lawyer's office. Counseling and giving advice and prosecutions about the invasion of space between private and government officials to find a fair settlement.

 ভিউ নিউজ ৭১ ডেস্ক :অনলাইন সংস্করণ

কোনো অপরাধ না করার পরও শত্রুতাবশত কেউ আপনার বিরুদ্ধে থানা বা আদালতে মামলা করতে পারেন। মিথ্যা মামলা হলে ভয় পাবেন না।আইনি লড়াইয়ের মাধ্যমে মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাবেন।মিথ্যা মামলা হলে কী করবেন, প্রথমে জানতে হবে,মামলাটি থানায় নাকি আদালতে হয়েছে।এর পর আইনজীবীর মাধ্যমে মামলার আরজি বা এজাহারের কপি তুলতে হবে।মামলাটির ধারা ও অভিযোগ জামিনযোগ্য কিনা তা জানতে হবে। গুরুতর অভিযোগ না হলে ও জামিনযোগ্য হলে নিম্নআদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে পারবেন আসামি।অভিযোগ জামিন-অযোগ্য হলে হাইকোর্ট বিভাগে উপযুক্ত কারণ দেখিয়ে আগাম জামিন চাইতেও পারেন আসামি। আদালতে বিচার চলাকালে নির্দিষ্ট তারিখে অবশ্যই হাজিরা দিতে হবে।কোনো যুক্তিসংগত কারণ ছাড়া অনুপস্থিত থাকলে আসামির জামিন বাতিল করে দিতে পারেন আদালত।

জামিন কখন চাইতে হবে?

জামিন সাধারণত পুলিশ প্রতিবেদন হওয়ার আগেই চাইতে হয়। পুলিশ অভিযোগপত্র দাখিল করার আগে উপযুক্ত তথ্যপ্রমাণ দিয়ে আপনার বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগটি করা হয়েছে, তা প্রমাণের চেষ্টা করুন।মিথ্যা মামলা গ্রেফতার হলে আসামি আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করতে পারবেন।যদি পুলিশ রিমান্ড চায়,তা হলে আইনজীবীর উচিত হবে রিমান্ড বাতিলের আবেদন করা।যদি থানায় না হয়ে আদালতে মামলা (সিআর মামলা) হয়, সে ক্ষেত্রেও আত্মসমর্পণ করে জামিন চাইতে হবে। 

অ্যাডভোকেট আবুল হাসান 

লেখক: আইনজীবী, সুপ্রিমকোর্ট

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মিথ্যা মামলা হলে করণীয়

আপডেট সময় : ০২:১০:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩