সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান কেরালায় বাম দুর্গে মুসলিম তরুণীর বিজয় আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান ভোট দিয়ে বেহেশত নয়, আমলই আসল: গয়েশ্বর চন্দ্র রায় ‘আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক’ ঈদ সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি হবিগঞ্জ আজমিরীগঞ্জে মাদক বিরোধী অভিযানে এক ব্যক্তির কারাদণ্ড সিলেটে হাম ও রুবেলা রোগে ২ শিশুর মৃত্যু সিলেটে বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৪ সিলেট মহানগরের জনদুর্ভোগ লাঘব ও নগরবাসীর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য সকল অফিসার ও ফোর্সদের আহ্বান-পুলিশ কমিশনার সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের ৭০৭তম পবিত্র উরুস উপলক্ষে মাজার পরিদর্শন ও সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং

রাশিয়ার নতুন হামলায় নিহত ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩ ১২৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :অনলাইন সংস্করণ

ইউক্রেনের খারকিভে হামলা চালিয়েছে রাশিয়া।এ হামলায় ১০ বছরের এক ছেলে ও তার দাদি নিহত হয়েছেন। এ ছাড়া বন্দরনগরী ওডেসাতে ক্ষতিগ্রস্ত হয়েছে শস্য গুদাম।শুক্রবার ভোরে রুশ বাহিনী এ হামলা চালায়।খবর রয়টার্সের।আঞ্চলিক গভর্নর ওলেহ সিনেহুবভ বলেন, দুটি ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো হামলায় শিশু ও তার দাদি নিহত হয়েছেন। এ ছাড়া ১১ মাস বয়সি এক ছেলেসহ ২৮ জন আহত হয়েছেন।

নিহত শিশুর বাবা ওলেহ বিচকো রয়টার্সকে বলেন, হামলার পর ধ্বংসস্তূপ থেকে ছোট ছেলে ও স্ত্রীকে বের করে নিয়ে আসতে পেরেছেন। ক্ষেপণাস্ত্র হামলায় একটি আবাসিক ভবনের বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেছে।বৃহস্পতিবার খারকিভের হরোজা গ্রামে ভয়াবহ হামলার পর দিন এই হামলা চালালো রাশিয়া।ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, বৃহস্পতিবারের হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন।টেলিগ্রামে ইউক্রেনীয় বিমানবাহিনী বলেছে, দক্ষিণে ওডেসা ও মাইকোলাইভ অঞ্চল, দক্ষিণ-পূর্বে ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চল, মধ্যাঞ্চলে চেরকাসি এবং জাইটোমির অঞ্চল ও উত্তর-পূর্বে খারকিভ অঞ্চলকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।

আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার বলেন, একটি ড্রোন হামলায় ওডেসা অঞ্চলের ইজমাইল জেলার একটি শস্যভাণ্ডার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে ৯টি ট্রাকে আগুন লাগলেও দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়।এদিকে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রাশিয়ার উৎক্ষেপণ করা ৩৩টি ড্রোনের মধ্যে ২৫টি ভূপাতিত করা হয়েছে। ওডেসা, খারকিভ, মাইকোলাইভ ও ডিনিপ্রোসহ ছয় অঞ্চলে ২৫টি শাহেদ ড্রোন ভূপাতিত করা হয়। অপর আটটি ড্রোন কোথায় হামলা চালিয়েছে তা বলা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাশিয়ার নতুন হামলায় নিহত ২

আপডেট সময় : ০৬:২১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩