সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের ৭০৭তম পবিত্র উরুস উপলক্ষে মাজার পরিদর্শন ও সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ১০২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :                              

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম মাজার কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন গণ্যমান্য লোকজনের উপস্থিতিতে ব্রিফিং প্রদান করেন।

৪/৫/২০২৬ খ্রি. বিকাল ৫:১৫ ঘটিকায় আগামী ০৬, ০৭ ও ০৮ মে ২০২৬ খ্রি. অনুষ্ঠিতব্য হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম পবিত্র উরুস উপলক্ষে মাজার পরিদর্শন ও সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ব্রিফিংয়ে পুলিশ কমিশনার মহোদয় জানান, পবিত্র উরুস যেন সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সম্পন্ন হয় সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকতে হবে। ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ যেন না ঘটে, সে বিষয়েও তিনি সকলকে সজাগ থাকার আহ্বান জানান।

উরুস সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন যে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে অনুষ্ঠানটি নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারে। চুরি ও ছিনতাই প্রতিরোধে সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে বলেও তিনি জানান। পাশাপাশি তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকার জন্য অনুরোধ করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) জনাব সুদীপ্ত রায়; উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম; জনাব রেজাউল হাসান কয়েছ লোদী, ভারপ্রাপ্ত সভাপতি, সিলেট মহানগর বিএনপি; জনাব এমদাদুল হক, সাধারণ সম্পাদক, সিলেট মহানগর বিএনপি; হযরত শাহজালাল (রহ.) মাজার ও মসজিদ কমিটির সদস্যবৃন্দ, দরগাহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এসএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের ৭০৭তম পবিত্র উরুস উপলক্ষে মাজার পরিদর্শন ও সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং

আপডেট সময় : ০৩:০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬