সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান প্রেস বিজ্ঞপ্তি প্রেস বিজ্ঞপ্তি মদিনা আবাসিক এলাকা ও ভাওয়াল টিলার দুটি সড়ক উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী ও সিসিক প্রশাসক সিলেটে বিএনপির সমাবেশে শেখ হাসিনার উদ্দেশে বাণিজ্যমন্ত্রী মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা শুরু মৌলভীবাজার সংস্কৃতি ও সম্প্রীতির মেলবন্ধনে খাসিয়াদের বর্ষবিদায় উৎসব সিলেট কল্যান সংস্থার মশা নিধনের দাবিতে মশারি মিছিল সিলেটে ৩৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেট বিভাগে হাম ও রুবেলা আক্রান্তে মৃত্যু ৩, ভর্তি ৫৫০ পদোন্নতি লাভ করায় প্রফেসর ডা. মোঃ অলিউর রহমানকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা

সিলেটে ৩৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ও ১৯ ব্যাটালিয়নের সদস্যরা এসব পণ্য জব্দ করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বিছানাকান্দি, প্রতাপপুর, উৎমা, মিনাটিলা, তামাবিল ও সংগ্রাম বিওপির সদস্যরা নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু, মহিষ, টমেটো, কম্বল, চকোলেট, কসমেটিক্স, জুস, বিস্কুট, ফেন্সিডিল, ট্রলি ও বাংলাদেশ থেকে পাচারকালে রসুন জব্দ করা হয়েছে।

এসব পণ্যের সিজার মূল্য ধরা হয়েছে ৩০ লাখ ৮৪ হাজার ৭৯৯ টাকা।বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নূর উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বিজিবি-১৯ ব্যাটালিয়নের আওতাধীন জৈন্তাপুর ও কানাইঘাটের সুরইঘাট বিওপির সদস্যরা নিজেদের আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ লাখ ২৯ হাজার টাকার ভারতীয় কম্বল ও জিরা জব্দ করেছে।

বিজিবি-১৯ জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জুবায়ের আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উভয় ব্যাটালিয়নের অধিনায়ক জানিয়েছেন, দেশ ও জাতির কল্যাণে চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ৩৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট সময় : ১০:১৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬