সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, কারণ কী? ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশ সিলেটে আরও একজনের প্রাণ হানি পরীমণির বিরুদ্ধে গ্রে প্তা রি পরোয়ানা সিলেটে ৫ বছরে সব রাস্তা পাকাকরণের আশ্বাস – সিসিক প্রশাসক সিলেট জৈন্তাপুরে ৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৩ সিলেট ৪১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসকনগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না

সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১৩২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এই সময় একটি বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।

জানা যায়, সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (তথ্য ও অভিযোগ শাখা, তথ্য প্রদানকারী কর্মকর্তা) লাবন্য ইসলাম ঋতুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মহানগরীতে বিভিন্ন অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। তার মধ্যে, একটি হচ্ছে আল-বারাকা চক্ষু হাসপাতাল এবং অন্যটি হচ্ছে হোটেল গ্র্যান্ড সুরমা।

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (তথ্য ও অভিযোগ শাখা, তথ্য প্রদানকারী কর্মকর্তা) লাবন্য ইসলাম ঋতু বলেন, অভিযানকালে আল-বারাকা চক্ষু হাসপাতালকে লাইসেন্স না থাকার জন্য মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী ৫ হাজার টাকা। একই সময়ে হাসপাতাল কর্তৃপক্ষকে তাদের কাগজপত্র ঠিক করতে ১৫দিন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অন্যদিকে ফ্রিজের মধ্যে ময়লা-আবর্জনা এবং দীর্ঘদিনের পুরাতন খাবার মজুত রাখাসহ রান্না করা এবং কাচা মাংস একসাথে রাখার জন্য হোটেল গ্র্যান্ড সুরমাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় বিভিন্ন অনিয়মের দায়ে ১০ হাজার জরিমানা করা হয়। এসময় তাদেরকেও হুশিয়ারি করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (জুডিশিয়াল মুন্সিখানা শাখা, সীমান্ত শাখা, প্রকাশনা শাখা) তানভীর হোসাইন সজীব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৫:২৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬