সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি এ সাক্ষাত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সম্পন্ন জুলাই ২০২৬ খ্রি. মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সিলেট মেট্রোপলিটন পুলিশের আগস্ট ২০২৬ খ্রি. মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কফিল আকামা নবায়ন না করলেও অন্য নিয়োগকর্তার অধীনে নবায়নের সুযোগ সৃষ্টিসহ শ্রমবাজার সম্প্রসারণে সৌদি আরবের প্রতিনিধিদলের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক “ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো”এসএমপি, ট্রাফিক বিভাগের কল্যান সভা অনুষ্ঠিত নগর উন্নয়নে জনগণের চাহিদা ও বাস্তব প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে- এলাকা পরিদর্শনে সিসিক প্রশাসক বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক সিলেট মেট্রোপলিটন নবনিযুক্ত পুলিশ কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

সিলেটের উন্নয়নে নতুন আশার বার্তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩০:১৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ১৭৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

প্রধানমন্ত্রীর সফল সফরে সন্তোষ ও
কৃতজ্ঞতা প্রকাশ সিসিক প্রশাসকের

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সিলেট সফর সফলভাবে সম্পন্ন হওয়ায় নগরবাসী ও সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

শনিবার (২ মে) এক বিবৃতিতে তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সফর সিলেটবাসীর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন উন্নয়ন থেকে পিছিয়ে থাকা সিলেট এখন নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। প্রধানমন্ত্রীর সরাসরি সম্পৃক্ততায় সিলেটের উন্নয়নে গতি আসবে—এমন প্রত্যাশাই ছিল নগরবাসীর, যা এই সফরের মাধ্যমে বাস্তব রূপ পেতে শুরু করেছে।

তিনি আরও উল্লেখ করেন, সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল সুরমা নদীর উভয় তীরের সৌন্দর্যবর্ধন এবং বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন। পাশাপাশি সিলেটের সার্বিক উন্নয়নে আরও বেশ কিছু প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে সিলেটের দৃশ্যপট আমূল বদলে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশ সফল করায় নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিসিক প্রশাসক বলেন, “আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদের আয়োজন অত্যন্ত সফল হয়েছে। ভবিষ্যতেও সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রমে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।”

এছাড়া অনুষ্ঠান সফল করতে অক্লান্ত পরিশ্রম করা সিসিকের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের উন্নয়নে নতুন আশার বার্তা

আপডেট সময় : ০২:৩০:১৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬