সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

ওষুধ ছাড়াই ফ্যাটি লিভারের সমাধান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ১৪৪ বার পড়া হয়েছে

লাইফ স্টাইল ডেস্ক :

অল্প বয়সের তরুণ তরুণী থেকে শুরু করে বেশি বয়সের মানুষের মধ্যে এখন  ফ্যাটি লিভারের সমস্যা ছড়িয়ে পড়েছে। তবে আপনি চাইলে বাড়িতেই এই সমস্যার সমাধান করতে পারেন। এতে লাগবে না কোনো ওষুধও।

লিভার বা যকৃত আমাদের পাচন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এই অঙ্গটি আমাদের শরীরে খাদ্য হজমে সাহায্য করে এবং শরীরের বিষাক্ত পদার্থ দূর করে। কিন্তু ফ্যাটি লিভারে এ কাজ অনেকটাই বাঁধাপ্রাপ্ত হয়। বিশেষজ্ঞরা বলছেন, আমাদের জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের অনিয়ম এই রোগটি বৃদ্ধি পাওয়ার একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, যদি লিভারের ওজনের ৫ থেকে ১০ শতাংশ ফ্যাট জমে তা হলে এই অবস্থা লিভার সিরোসিস বা ফ্যাটি লিভারের আকার নিতে শুরু করে।

বেশির ভাগ ক্ষেত্রেই এই সমস্যার প্রাথমিক লক্ষণ দেখা দিতে অনেকটা সময় লেগে যায়। চিকিৎসকরা বলছেন, এই রোগে আক্রান্ত হলে পেটের ওপরের ও মাঝের দিকে যন্ত্রণা, বমিভাব, ক্লান্তিবোধ, খিদে কমে আসা, মনঃসংযোগের অভাব, সারা দিন ঘুম ঘুম ভাব হতে দেখা যায়।

এই সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিনের ডায়েট লিস্টে গুরুত্ব দিতে হবে। এরজন্য দুপুরের খাবারের পর ডায়েটে তেঁতুলের জুস রাখতে পারেন। কারণ তেঁতুলে রয়েছে খনিজ, ভিটামিন ও ডায়েটারি ফাইবারের মতো পুষ্টি উপাদান। এ ছাড়া এই খাবারটি হেমিসেলুলোজ, পেকটিন, মিউকাস ও ট্যানিনের উৎস হওয়ায় তেঁতুল লিভারকে টক্সিনের হাত থেকে রক্ষা করে।

এক গ্লাস জুসে ৩ চা চামচ তেঁতুলের ক্বাথ, এক চিমটি বিট লবণ, গোলমরিচের গুঁড়া ১/৪ চা চামচ, ১ চা চামচ মধু, ১/৪ চা চামচ পুদিনা পাতার পেস্ট, লবণ পরিমাণমতো দিয়ে তৈরি করে নিতে পারেন তেঁতুলের জুস। নিয়মিত এই জুস পান করার অভ্যাসে আপনার ফ্যাটি লিভারের ঝুঁকি অনেকটাই কমে যাবে।

শুধু তাই নয়, তেঁতুল  কপার, পটাশিয়াম, ক্যালশিয়াম, আয়রন, সেলেনিয়াম, জিংক, ম্যাগনেশিয়াম ও ভিটামিন সি, নিয়াসিন, থিয়ামিন, ফলিক অ্যাসিড, রিবোফ্লাভিনে ভরপুর। তাই ফ্যাটি লিভারের ঝুঁকি হ্রাস করার পাশাপাশি এই খাবার শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সহায়তা করে।

এই অভ্যাসেরে পাশাপাশি প্রতিদিনের ডায়েটে রাখুন ফাইবার সমৃদ্ধ খাবার, লাল চাল, লাল আটা, ওটস, রঙিন শাকসবজি, ফলমূল, গ্রিন টি, আখরোট ইত্যাদি। ফ্যাটি লিভার এড়াতে তেল, ঝাল, মিষ্টি, ভাজাপোড়া, মসলাযুক্ত খাবার পরিহার করুন। সেই সঙ্গে ওমেগা-৩ পেতে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ যেমন স্যালমন, সার্ডাইনস, টুনা এবং ট্রাউটের মতো ফ্যাটযুক্ত মাছ খান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ওষুধ ছাড়াই ফ্যাটি লিভারের সমাধান

আপডেট সময় : ০৫:৩৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬