সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, কারণ কী? ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশ সিলেটে আরও একজনের প্রাণ হানি পরীমণির বিরুদ্ধে গ্রে প্তা রি পরোয়ানা সিলেটে ৫ বছরে সব রাস্তা পাকাকরণের আশ্বাস – সিসিক প্রশাসক সিলেট জৈন্তাপুরে ৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৩ সিলেট ৪১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসকনগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না

সিলেট কুমারপাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, বার্টনসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২২:৪৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ১৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

এবার সিলেটের কুমারপাড়া এলাকার অভিজাত কয়েকটি দোকানে অভিযান চালিয়েছে সিলেটের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (৮ মার্চ) দুপুর দেড়টা থেকে শুরু হয়ে এ অভিযান চলে আড়াইটা পর্যন্ত।

অভিযানে ৭টি দোকানকে বিভিন্ন অনিয়ম ও বেআইনী কাজের জন্য দেড় লাখ  টাকা জরিমানা করা হয়। এরমধ্যে একটি বিদেশী জুতার দোকান আর অন্যগুলো পোশাকের।

সিলেট বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফ মিয়া জানান, পণ্যের গায়ে ডবল ট্যাগ ব্যবহার, আমদানিকৃত পণ্যের ডকুমেন্ট প্রদর্শণ করতে না পারায় সিলেটের কুমারপাড়ার অভিজাত প্রতিষ্ঠান হিসাবে পরিচিত বার্টন, ইজি, মিলান, হিদায়াহ. ক্লাবহাউসসহ আরও একটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার জরিমানা আদায় করা হয়।

অভিযান শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশু।

তিনি জানান, পর্যায়ক্রমে তারা নগরীর অন্যান্য অভিজাত পোশাকের দোকানগুলোতেও অভিযান চালাবেন।

অভিযানে অংশগ্রহণ করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা ও র‌্যাব-৯ এর একটি দল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট কুমারপাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, বার্টনসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় : ০১:২২:৪৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬