ভাষা শহিদদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ করল সিলেট জেলা প্রেসক্লাব
- আপডেট সময় : ০৯:০৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৯ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ ডেস্ক :
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের স্মরণে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে সিলেট জেলা প্রেসক্লাব।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যগণ শহিদ মিনারের বেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের বীর শহিদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ বলেন, ৫২-র ভাষা আন্দোলনই আমাদের স্বাধীনতার বীজ বপন করেছিল। মাতৃভাষার মর্যাদা রক্ষায় যারা প্রাণ দিয়েছেন, তাদের আদর্শ বুকে নিয়ে গণমাধ্যমকর্মীরা একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে। এ সময় ক্লাবের পক্ষ থেকে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং একুশের চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন, দৈনিক দেশবার্তা সিলেট ব্যুরো প্রধান ক্লাবের সিনিয়র সদস্য লিয়াকত শাহ ফরিদী, সাধারণ সম্পাদক ও শ্যামল সিলেট’র বার্তা সম্পাদক, বাংলানিউজ’র সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ নাসির উদ্দিন, সহসাধারণ সম্পাদক ও ডেইলি সাউথ এশিয়ান টাইমস’র সিলেট ব্যুরো চিফ, দৈনিক বৃহত্তর সিলেটের মানচিত্র পত্রিকার বার্তা সম্পাদক রবি কিরণ সিংহ (মাইস্নাম রাজেশ), ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও দৈনিক যুগভেরীর রনজিত কুমার সিংহ, দৈনিক যুগভেরী পত্রিকার সিনিয়র রিপোর্টার রায়হান উদ্দিন, দৈনিক কালবেলার সিলেট ব্যুরো প্রধান মিঠু দাস জয়, একাত্তরের কথার চিফ রিপোর্টার জিকরুল ইসলাম, দৈনিক জাতীয় অর্থনীতির ব্যুরো প্রধান মোখলেছুর রহমান, আজকের সিলেট.কম এর সহকারি সম্পাদক এসএম মিজানুর রহমান, দৈনিক শ্যামল সিলেটের স্টাফ ফটো সাংবাদিক ও চ্যানেল এস এর ক্যামেরা পার্সন রেজা রুবেল প্রমুখ।
















