সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, কারণ কী? ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশ সিলেটে আরও একজনের প্রাণ হানি পরীমণির বিরুদ্ধে গ্রে প্তা রি পরোয়ানা সিলেটে ৫ বছরে সব রাস্তা পাকাকরণের আশ্বাস – সিসিক প্রশাসক সিলেট জৈন্তাপুরে ৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৩ সিলেট ৪১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসকনগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না

ভাষা শহিদদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ করল সিলেট জেলা প্রেসক্লাব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ২৮৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের স্মরণে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে সিলেট জেলা প্রেসক্লাব।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যগণ শহিদ মিনারের বেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের বীর শহিদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ বলেন, ৫২-র ভাষা আন্দোলনই আমাদের স্বাধীনতার বীজ বপন করেছিল। মাতৃভাষার মর্যাদা রক্ষায় যারা প্রাণ দিয়েছেন, তাদের আদর্শ বুকে নিয়ে গণমাধ্যমকর্মীরা একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে। এ সময় ক্লাবের পক্ষ থেকে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং একুশের চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন, দৈনিক দেশবার্তা সিলেট ব্যুরো প্রধান ক্লাবের সিনিয়র সদস্য লিয়াকত শাহ ফরিদী, সাধারণ সম্পাদক ও শ্যামল সিলেট’র বার্তা সম্পাদক, বাংলানিউজ’র সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ নাসির উদ্দিন, সহসাধারণ সম্পাদক ও ডেইলি সাউথ এশিয়ান টাইমস’র সিলেট ব্যুরো চিফ, দৈনিক বৃহত্তর সিলেটের মানচিত্র পত্রিকার বার্তা সম্পাদক রবি কিরণ সিংহ (মাইস্নাম রাজেশ), ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও দৈনিক যুগভেরীর রনজিত কুমার সিংহ, দৈনিক যুগভেরী পত্রিকার সিনিয়র রিপোর্টার রায়হান উদ্দিন, দৈনিক কালবেলার সিলেট ব্যুরো প্রধান মিঠু দাস জয়, একাত্তরের কথার চিফ রিপোর্টার জিকরুল ইসলাম, দৈনিক জাতীয় অর্থনীতির ব্যুরো প্রধান মোখলেছুর রহমান, আজকের সিলেট.কম এর সহকারি সম্পাদক এসএম মিজানুর রহমান, দৈনিক শ্যামল সিলেটের স্টাফ ফটো সাংবাদিক ও চ্যানেল এস এর ক্যামেরা পার্সন রেজা রুবেল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভাষা শহিদদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ করল সিলেট জেলা প্রেসক্লাব

আপডেট সময় : ০৯:০৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬