সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

হবিগঞ্জ মাধবপুরে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৬৭ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া বাজার এলাকায় অবস্থানকালে রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শাহজাহানপুর ইউনিয়নের চা-বাগানের আশপাশের এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এ সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি রাত ৯টা ২০ মিনিটের ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ২ ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদ্বয় জিজ্ঞাসাবাদে জানান, তাদের হেফাজতে গাঁজা রয়েছে। পরবর্তীতে তাদের হেফাজতে থাকা নীল ও খাকি রঙের স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চাকলাপুঞ্জি এলাকার কালাচান ঝরার ছেলে রাজেশ ঝরা (২৫) এবং একই এলাকার রামধনী কইরীর ছেলে প্রসেনজিৎ (২৩)।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত গাঁজাসহ তাদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জ মাধবপুরে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২

আপডেট সময় : ১২:৫৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬