ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান যেসব কারণে এই গরমে দই খাওয়া জরুরি কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী তেল ছাড়াই ১২০ কিমি. গেল রতনের ‘বাইক’ এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল উদ্দিন ভূঁইয়া হবিগঞ্জ মাধবপুরে জায়গা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ৫ সিলেট জৈন্তাপুরে বিপুল পরিমাণ মাদক জব্দ, আটক ১ হবিগঞ্জ বনবিভাগের অভিযানে পাচার করা আকাশমনি কাঠ জব্দ সিলেট রবিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

বিশেষ এক চা, লিভার পরিষ্কার করে নিয়ন্ত্রণে রাখবে সুগার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক :

জানি এটা আপনার প্রিয় সবজি হতে পারে না। আর সে কারণে হয়তো বাজার থেকে কিনেও আনেন না। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন এটি স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। সেদ্ধ হোক কিংবা ভাজা, শুক্তা হোক কিংবা আচার— রকমারি রেসিপিও আপনার মন কাড়তে পারে না। অপ্রিয় সেই সবজিটি হলো— করলা। এটি জানার সঙ্গে সঙ্গে আপনার মনেও তিতা হয়ে গেল। কিন্তু আপনি কি জানেন, এই শীতের সকালে এক কাপ চায়ের মধ্যে করলা মিশিয়ে খেলে কোন উপকার হয়? গরম চায়ে একবার চুমুক দিন। আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রাও কমাতে সাহায্য করবে। যদি আপনার ডায়াবেটিস থাকে, তা নিয়ন্ত্রণে আসবে।

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাকুলপ্রিত সিং বাড়ির বাগানে করলা চাষ করে খেতে পছন্দ করেন। বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান অন্তঃসত্ত্বা থাকাকালীন করলার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। সদ্যপ্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রও নাকি গুড় মাখানো করলা খেতে ভালোবাসতেন। পুষ্টিবিদ থেকে চিকিৎসকরাও করলার উপকারিতার কথা বলেন তাদের রোগীদের। বিশেষ করে যারা ডায়াবেটিসে আক্রান্ত, তাদের জন্য করলা খুবই কার্যকরী। 

সম্প্রতি স্বাস্থ্যসচেতনরা অবশ্য করলার সঙ্গে অন্যান্য সবজি ও ফল মিশিয়ে স্মুদি বানিয়ে খেয়ে নেন। আপনিও আপনার প্রিয় তারকাদের দ্বারা উদ্বুদ্ধ হয়ে করলা খেতে পারেন। খাওয়ার পাতে যদি করলা না রাখতে চান, তাহলে এমনই কোনো পানীয়ে করলা মিশিয়ে নিতে পারেন। স্মুদি বানানো যদি ঝক্কি বলে মনে হয়, তাহলে অতিসহজে করলার চা বানিয়ে পান করে নিতে পারেন। এতে আপনার স্বাস্থ্য ঠিক থাকবে, বিশেষ করে আপনার লিভার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে।

যেভাবে বানাবেন করলার চা?

একটি করলা গোল গোল করে কেটে কয়েক টুকরো পানিতে ফুটিয়ে নিন। এরপর সেদ্ধ করে পানি ছেঁকে নিন। এবার মধু কিংবা গুড় মিশিয়ে দিন। আপনি চাইলে সবজি হিসেবে না খেয়ে করলার পাতাও ফুটিয়ে খেতে পারেন। মাঝারি আঁচে মিনিট দশেক ধরে পানি ফুটে গেলে আগুন নিভিয়ে দিন। ৫ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিন। এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিন একটি কাপে। প্রয়োজন হলে আরও একটু মধু কিংবা গুড় মিশিয়ে নিতে পারেন। গরম চায়ের মতো চুমুক দিয়ে খেয়ে নিন। আপনার লিভারকে পরিষ্কার রাখবে। রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি দৃষ্টিশক্তি উন্নত করবে তেতো এই চা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশেষ এক চা, লিভার পরিষ্কার করে নিয়ন্ত্রণে রাখবে সুগার

আপডেট সময় : ১১:৫৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫