সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪

হবিগঞ্জ বিজিবি’র অভিযানে ট্রাকসহ সাড়ে ৩ কোটি টাকা মুল্যের ভারতীয় চোরাই পন্য উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ১১০ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ ৫৫ বিজিবির অভিযান চালিয়ে কাভার্ড ভ্যান ও ট্রাকে লুকানো বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি, কসমেটিকস, জিরাসহ গাড়ি জব্দ করেছে। যার আনুমানিক মূল্য সাড়ে ৩ কোটি টাকা।

গতকাল মঙ্গলবার ১৬ই ডিসেম্ভর বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি বিশেষ টহল দল ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ২টার দিকে ১টি কাভার্ড ভ্যান সন্দেহজনক ভাবে এর গতিরোধ করা হয়। পরে কাভার্ড ভ্যানটি তল্লাশী করে গাড়ি ভর্তি কাঠের গুড়ার বস্তা নামানো হয়। পরে কাভার্ড ভ্যানের বডির ভিতরে অভিনব কায়দায় তৈরি করা গোপন কুঠুরিতে লুকানো অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী ও শাল জব্দ করা হয়।

একইভাবে আরেকটি বালু বোঝাই ট্রাক তল্লাশী করে বালির নিচে লুকিয়ে রাখা ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স ও জিরা জব্দ করা হয়। এ ছাড়া সিন্দুরখান ও বাল্লা বিওপির টহল দল সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ভারতীয় পিয়াজ এবং ২৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে।

চোরাচালানী পণ্য উদ্ধারের বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মো: তানজিলুর রহমান বলেন, মাদক ও চোরাচালান বিরোধী অভিযানগুলো আমাদের দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। চোরাচালান নির্মূলে আমাদের কঠোর পদক্ষেপগুলো শুধু অপরাধীদেরই রুখে দিচ্ছে না, বরং দেশের অর্থনীতিকেও সুরক্ষিত করছে। আমরা বিশ্বাস করি, প্রতিটি অভিযানই দেশের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষায় অনন্য ভূমিকা পালন করে।

জব্দকৃত পণ্য হবিগঞ্জ কাস্টমস ও মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জ বিজিবি’র অভিযানে ট্রাকসহ সাড়ে ৩ কোটি টাকা মুল্যের ভারতীয় চোরাই পন্য উদ্ধার

আপডেট সময় : ১০:২৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫