সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

হবিগঞ্জ রোগীর মৃত্যুকে কেন্দ্র করে নার্সকে মারধরের ঘটনায় কর্মবিরতী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হবিগঞ্জ সদর হাসপাতালে নার্সকে মারধরের ঘটনায় কর্মবিরতী পালন করছে নার্সরা। এসময় জরুরী বিভাগ ছাড়া সকল ওয়ার্ডে নার্সরা সেবাবন্ধ করে দেয়। পরে হাসপাতাল প্রাঙ্গণে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর গ্রামের শাহ আলম (৩৫) নামে শ্বাসকষ্টের এক রোগীকে গতকাল মঙ্গলবার ভোরে সদর হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। হাসপাতালে নিয়ে আসার পর ওয়ার্ডে রোগী মারা যায়।

এ সময় রোগীর স্বজনরা চিকিৎসার অবহেলায় মৃত্যু হয়েছে দাবী করে ওযার্ডে কর্তব্যরত নার্স আত্মীন নাহারকে মারধর করে। এ ঘটনার প্রতিবাদে সকালে নার্সরা ডিউটি ফেলে ১ ঘণ্টা কর্মবিরতী পালন করেন।

দুপুর ১২টার দিকে দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন করেন নার্সরা।
এ সময় বক্তব্য রাখেন- অপারেশন বিভাগের ইনচার্জ সিনিয়র নার্স সালমা আক্তার, জরুরী বিভাগের ইনচার্জ ওয়াসিম মিয়া ও সিনিয়র নার্স মুনমুন আক্তার প্রমুখ।

নার্সদের দাবী তাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ও দোষীদের শাস্তির আওতায় আনা না পর্যন্ত তারা দাপে দাপে কর্মসূচি পালন করবে।

এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল হক সরকার বলেন, হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে নার্সকে মারধরের ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হবে। এদিকে নার্সদের এ কর্মসূচির কারণে সেবা নিতে আসা রোগীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জ রোগীর মৃত্যুকে কেন্দ্র করে নার্সকে মারধরের ঘটনায় কর্মবিরতী

আপডেট সময় : ০২:১৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫