সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ডিসি সারওয়ারকে পদায়ন করল সরকার সিলেটে ভারী বর্ষণ, সুরমা ও কুশিয়ারার ১২ দশমিক ০২ মিটার উচ্চতায় পানি বাড়ছে সিলেটের দুই মাজারে প্রশাসনিক হস্তক্ষেপ, নতুন দানবাক্স স্থাপন ও পূর্বের ডেগ ও দানবাক্স সিলগালা সিলেটে ভারতের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঢলের কারণে তলিয়ে গেছে পর্যটনকেন্দ্র, সাময়িকভাবে বন্ধের ঘোষণা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন

সিলেটে বাসদ কার্যালয় ঘেরাও,২২ নেতাকর্মী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর কার্যালয় ঘেরাও করে ২২ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) দুপুরে নগরীর আম্বরখানাস্থ বাসদ কার্যালয় থেকে তাদের আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, পূর্বঘোষণা অনুযায়ী ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের কর্মসূচিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে তারা অবৈধভাবে জমায়েতের চেষ্টা করায় আটক করা হয়।

তবে বাসদ নেতাদের দাবি, তারা পুলিশের নির্দেশনা মেনে কর্মসূচি স্থগিত করেছিলেন। এ সময় কার্যালয়ে দলের মাসিক পাঠচক্র চলছিল, সেখান থেকেই পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।

এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

বাসদ সিলেট জেলার আহ্বায়ক কমরেড আবু জাফর বলেন, আমাদের পূর্ব কর্মসূচি থাকায় শ্রমিকরা অফিসের নীচে আসেন। কর্মসূচি না পালনের জন্য পুলিশের নির্দেশনা থাকায় আমরা তা পালন করিনি। পরে আমাদের অফিসে মাসিক পাঠচক্র চলাকালে পুলিশ কোন কারণ ছাড়াই কয়েকজনকে আটক করে নিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে বাসদ কার্যালয় ঘেরাও,২২ নেতাকর্মী আটক

আপডেট সময় : ০৯:৪০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫