সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৭৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ হবিগঞ্জ সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) কর্তৃক টাকা ও মোবাইল উদ্ধার সিলেট মঙ্গলবার আসছেন বাণিজ্যমন্ত্রী– সিলেট ২৪ ঘন্টায় বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ৬৯ মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর উদ্যোগ সিলেট জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা ধ্বংস হাসান মার্কেট পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটে ৪৮ বিজিবির অভিযানে সাড়ে ১৫ লাখ টাকার মালামাল আটক সিলেটে হাম পরিস্থিতি নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪৪ সিলেটের সাবেক কমিশনারসহ অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা

সিলেট কোম্পানীগঞ্জে ট্রাক্টরের চাপায় পর্যটক নিহত, আহত ৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে

 কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলার পাথরবাহী ট্রাক্টরের চাপায় মো. জিয়াউল হক (৬৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি জামালপুরের মোবারক চেয়ারম্যানের ছেলে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

শনিবার দুপুর ১২টায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ভোলাগঞ্জ পয়েন্টে এ দুর্ঘটনা ঘটেছে।

এ দুর্ঘটনায় আহতরা হলেন- সম্রাট (৩৭), তার স্ত্রী সুমাইয়া (২৮), মেয়ে সাওদা (১০), ছেলে সিনান (৮) এবং অটোরিকশার চালক রমজান আলী।

আহতদের প্রথমে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে সিনানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

জানা যায়, সিলেট থেকে পর্যটকবাহী সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে সাদাপাথর পর্যটন কেন্দ্রে যাচ্ছিল। ভোলাগঞ্জ পয়েন্টে আসামাত্র শাহ আরেফিন টিলার পাথরবাহী একটি ট্রাক্টর দ্রুতগতিতে মহাসড়কে ওঠার সময় অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় অটোরিকশার চালকসহ ৬ জন আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিয়াউল হককে মৃত ঘোষণা করেন। মরদেহসহ আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ পিপিএম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট কোম্পানীগঞ্জে ট্রাক্টরের চাপায় পর্যটক নিহত, আহত ৫

আপডেট সময় : ০৯:৩৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫