সংবাদ শিরোনাম ::
সিলেটে ভারতীয় ‘কেনু’ ভর্তি পিকআপসহ আটক ১
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:০০:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সিলেটে এবার আটক করা হয়েছে ভারতীয় ‘কেনু’ ভর্তি একটি পিকআপ।
রবিবার ( ২৬ অক্টোবর) সিলেট মহানগরীর টিলাগড় পয়েন্টে চেকপোস্ট চলাকালে এই ডিআই পিকআপটিসহ ( রেজি. ইং ঢাকা মেট্রো ন ২৩-১৬১০) একজনকে আটক করে শাহপরান থানাপুলিশ।
‘কেনু’ কমলা জাতীয় ফল যা কমলা বলেই সিলেটের বাজারে চালিয়ে দেন অসৎ ব্যবসায়ীরা। আটক ব্যক্তির নাম মো. রুহুল আমিন (২৪)। তিনি গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলিরগাঁও ইউনিয়নের হাতিপাড়া গ্রামের জমির উদ্দিন ও ফরিদা বেগমের ছেলে।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।


























