সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ট্রাফিক সপ্তাহ-২০২৬ এর সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ডিসি সারওয়ারকে পদায়ন করল সরকার সিলেটে ভারী বর্ষণ, সুরমা ও কুশিয়ারার ১২ দশমিক ০২ মিটার উচ্চতায় পানি বাড়ছে সিলেটের দুই মাজারে প্রশাসনিক হস্তক্ষেপ, নতুন দানবাক্স স্থাপন ও পূর্বের ডেগ ও দানবাক্স সিলগালা সিলেটে ভারতের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঢলের কারণে তলিয়ে গেছে পর্যটনকেন্দ্র, সাময়িকভাবে বন্ধের ঘোষণা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা 

সিলেটে এক সপ্তাহের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য, গ্রেফতার দুই শতাধিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ৬১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে টানা এক সপ্তাহের অভিযানেই সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) উদ্ধার করেছে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য, গ্রেফতার হয়েছে দুই শতাধিক অপরাধী, বন্ধ হয়েছে অসামাজিক কার্যকলাপের বহু আস্তানা। এই অভিযানকে ঘিরে এখন শহরজুড়ে আলোচনার ঝড়। ‘অপরাধমুক্ত সিলেট’ গড়ার এই প্রচেষ্টা যেন নতুন করে আশার আলো দেখিয়েছে নগরবাসীকে।

সপ্তাহব্যাপী পুলিশের অভিযানে উদ্ধার করা হয়েছে ২৫০ পিস ইয়াবা, ৫৮৭ বোতল বিদেশী মদ, ২০০ গ্রাম গাঁজা এবং ১০২ লিটার চোলাই মদ। পাশাপাশি চোরাচালানের বিরুদ্ধেও পরিচালিত হয়েছে বিশেষ অভিযান, যেখানে উদ্ধার হয় কোটি টাকারও বেশি মূল্যের বিদেশি পণ্য।

চোরাচালানবিরোধী অভিযানে জব্দ করা হয়েছে ভারতীয় অবৈধ অবৈধ ২ হাজার ৭১ পিস শাড়ি, ভারতীয় অবৈধ চকলেট ৩১ প্যাকেট, স্কিন কেয়ার ক্রিম ১ হাজার ৬০০ পিস, ভারতীয় অবৈধ বিড়ি ১ লাখ ৬৮ হাজার শলাকা এবং বিদেশী সিগারেট ৭৭০ প্যাকেট। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য কোটি টাকারও বেশি বলে জানিয়েছে এসএমপি সূত্র।

গ্রেফতার অভিযানে পুলিশের জালে ধরা পড়েছে অসামাজিক কার্যকলাপে জড়িত ১২ জন, মাদক ব্যবসায়ী ১৬ জন, তালিকাভুক্ত ছিনতাইকারী ১০ জন, চিহ্নিত চোর ২৪ জনসহ মোট দুই শতাধিক ব্যক্তি। একই সঙ্গে বিভিন্ন অভিযোগে ৪৬৯টি যানবাহন আটক করা হয়েছে।

এসএমপি পুলিশ জানায়, অভিযান চলাকালে ৬টি হোটেল সিলগালা করা হয়। যেগুলোতে নিয়মিত অসামাজিক কর্মকাণ্ড চলছিল বলে অভিযোগ ছিল। নগরবাসী বলছেন, পুলিশের এমন কঠোর ও দৃশ্যমান তৎপরতা দীর্ঘদিন পর দেখা গেল। এই ধারাবাহিক অভিযান চলতে থাকলে সিলেট খুব শিগগিরই হবে একটি ‘অপরাধমুক্ত, নিরাপদ শহর।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘সিলেটকে মাদকমুক্ত ও অপরাধমুক্ত নগরীতে পরিণত করাই আমাদের লক্ষ্য। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে এক সপ্তাহের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য, গ্রেফতার দুই শতাধিক

আপডেট সময় : ০৬:০০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫